TRENDING:

Jalpaiguri News: মাঝরাতে দাউ দাউ আগুনে জ্বলে উঠল বাড়ির এই জায়গা, দেখেই ছুটে এল সবাই!

Last Updated:

মধ্যরাতে আগুন লেগে পুড়ে গেল বাড়ির রান্নাঘর, ছুটে এলেন প্রতিবেশীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: শীতের রাতে আচমকা বাড়ির রান্নাঘরে আগুন। আর সেই আগুনেই ভষ্মিভূত হয়ে গেল রান্নাঘর। সোমবার রাতে এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ধূপগুড়িতে। শেষ পর্যন্ত দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুড়ে গেল রান্নাঘর
পুড়ে গেল রান্নাঘর
advertisement

সোমবার রাত ১২ টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ধূপগুড়ির ৭ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লি এলাকায়। স্থানীয় বাসিন্দা কালীপদ ভাওয়ালের বাড়ির রান্নাঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করেন পরিবারের সদস্যরা। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। সেই সঙ্গে খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা ও ধূপগুড়ি দমকলকেন্দ্রে। দ্রুত এসে হাজির হয় পুলিশ ও দমকলকর্মীরা। দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

advertisement

আরও পড়ুন: হকিকে তুলে ধরতে এবার জেলায় প্রশিক্ষণ শিবির, কোথায় জেনে নিন

আগুনে রান্নাঘরটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়।দমকলের প্রাথমিক অনুমান, রান্নাঘরের উনুন থেকে আগুন লেগে থাকতে পারে। এই ঘটনায় হতাহতের কোন‌ও খবর নেই। এদিকে প্রতিবেশীদের দাবি, দ্রুত গ্যাস সিলিন্ডার সরিয়ে না নিলে ও বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে না দিলে বড় বিপদ হতে পারত।

advertisement

View More

পরিবারের কর্তা কালীপদ ভাওয়াল বলেন, 'কীভাবে আগুন লাগল সেটা বুঝে উঠতে পারছি না। রান্নাঘরের উনুন থেকেই লেগেছে বলে মনে হয়।" এদিকে জানা গিয়েছে, রান্নাঘরের মধ্যেই জ্বালানি কাঠ বিপুল পরিমাণে মজুত করে রাখা ছিল। তা থেকেও আগুন লেগে থাকতে পারে বলে প্রতিবেশীদের একাংশের ধারণা।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: মাঝরাতে দাউ দাউ আগুনে জ্বলে উঠল বাড়ির এই জায়গা, দেখেই ছুটে এল সবাই!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল