TRENDING:

ইন্টারনেটে ভাইরাল ‘হট ওয়াটার চ্যালেঞ্জ’, খেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতির শিকার একাধিক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আইস বাকেট চ্যালেঞ্জের এবার হট ওয়াটার চ্যালেঞ্জ ৷ সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই চ্যালেঞ্জ ৷ অনেকেই এই চ্যালেঞ্জে ভাগ নিয়ে গুরুতর আহত হয়ে পড়েছেন ৷ সম্প্রতি ১৫ বছরের কাইল্যান্ড ক্লার্ক হট ওয়াটার চ্যালেঞ্জের শিকার হয়ে এক সপ্তাহের উপর হাসপাতালে চিকিৎসাধীন ৷
advertisement

আরও  পড়ুন: ‘দেশ ছাড়ার আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে সবকিছু মিটমাটের প্রস্তাব দিয়েছিলাম’, বিস্ফোরক দাবি বিজয় মালিয়ার

‘হট ওয়াটার চ্যালেঞ্জ’ এই খেলার নিয়ম অনুযায়ী কারোর উপরে ফুটন্ত জল ফেলে দিতে হবে বা স্ট্র দিয়ে ফুটন্ত জল খেতে হবে। এই থেলা খুবই ভয়ঙ্কর। সম্প্রতি ক্লার্ক তার বন্ধুর সঙ্গে Youtube-এ হট ওয়াটার চ্যালেঞ্জ দেখতে দেখতে মজা করে হট ওয়াটার চ্যালেঞ্জ খেলার প্রস্তাব দিয়েছিল ৷ এর জেরেই ভয়ানক মাশুল দিতে হয় ক্লার্ককে ৷ সে ঘুমিয়ে থাকার সময় তার বন্ধু ফুটন্ত জল এনে তার মুখে ঢেলে দেয় ৷ এর জেরে সেকেন্ড ডিগ্রি ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় ৷

advertisement

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ বাংলা, উৎপত্তিস্থল অসম

ক্লার্ক জানায় গরম জল ঢেলে দেওয়ায় তার মুখ থেকে চামড়া খসে পড়তে থাকে ৷ আয়নার সামনে যেতেই চমকে ওঠেন নিজের মুখের এই অবস্থা দেথে ৷ তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷

আরও পড়ুন:  সেলফির মাশুল! নদীতে তলিয়ে মৃত্যু যুবকের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

জানা গিয়েছে, এর আগে আমেরিকার বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন এই চ্যালেঞ্জের জেরে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৷ প্রায় এক বছর ধরে চলছে এই চ্যালেঞ্জ ৷ এই চ্যালেঞ্জের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হচ্ছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইন্টারনেটে ভাইরাল ‘হট ওয়াটার চ্যালেঞ্জ’, খেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতির শিকার একাধিক