advertisement

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ বাংলা, উৎপত্তিস্থল অসম

Last Updated:
#কলকাতা: মৃদু কম্পনে কেঁপে উঠল কলকাতা সহ রাজ্য ৷ ভূমিকম্প উত্তরবঙ্গের একাধিক জেলায় ৷ দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ সহ একাধিক উত্তরের জেলার সঙ্গে কম্পন অনুভূত হয়েছে দক্ষিণেও ৷ কেঁপে ওঠে কলকাতাও ৷ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে মানুষ ৷ তবে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে কম্পনের অনুভূতি হয় অনেক বেশি৷ ভূমিকম্পের আতঙ্ক প্রাণ কাড়ল শিলিগুড়ির এক যুবকের। আতঙ্কে কাঁপলেন বীরভূম, মুর্শিদাবাদবাসীও।
আরও পড়ুন 
advertisement
বুধবার সকাল ১০:২৩ মিনিট নাগাদ কম্পন অনূভূত হয় রাজ্যের বিভিন্ন অংশে ৷ শুধু বাংলা নয় ভূমিকম্প হয়েছে অসমের বিভিন্ন অংশেও ৷ জানা গিয়েছে, উৎপত্তিস্থল অসমের কোকরাঝাড় ৷ ভূপৃষ্ঠের থেকে ১৩ কিমি নীচে ছিল এপি সেন্টার ৷ কম্পন স্থায়ী হয় ২৫-৩০ সেকেন্ড ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪ ৷
advertisement
কম্পন অনুভূত হয়েছে বাংলা সহ বিহার, মেঘালয়েও ৷ এছাড়া ভুটান, বাংলাদেশ ও মায়ানমারও কেঁপে ওঠে ভূমিকম্পে ৷
আরও পড়ুন 
ভূমিকম্পের আতঙ্কে শিলিগুড়িতে মৃত্যু যুবকের। দোতলায় নিজের ঘরে ছিলেন সম্রাট দাস। ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে যান। উঠোন পিছল থাকায় পড়ে গিয়ে মাথায় চোট পান সম্রাট। সেবক রোডের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। এছাড়াও ভূমিকম্পে সেবক রোডের একটি বহুতলে ফাটল দেখা দেয়। আরও কয়েকটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে বলে খবর।
advertisement
শুধু জেলাতেই নয়। কলকাতার বিভিন্ন জায়গাতেই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। তবে কম্পন বেশিক্ষণ স্থায়ী না হলেও আতঙ্কের রেশ  রয়ে গেছে বেশ কিছুক্ষণ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ বাংলা, উৎপত্তিস্থল অসম
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২ এপ্রিল, ২০২৬

  • আজকের দিন কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement