advertisement

পুজোর আগেই রাজ্যের সিভিক পুলিশদের জন্য সুখবর সরকারের, বাড়ছে বেতন

Last Updated:

পয়লা অক্টোবর থেকে আয় বাড়ছে সিভিক পুলিশদের ৷

#কলকাতা: পুজো আসতে এখনও ৩৩ দিন বাকি ৷ তার আগেই সিভিক ভলান্টিয়ারদের জন্য খুশির খবর ৷ পয়লা অক্টোবর থেকে আয় বাড়ছে সিভিক পুলিশদের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা মতোই এবার বাড়তি বেতন হাতে পাবেন সিভিক ভলান্টিয়াররা ৷ বুধবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত ৷
আরও পড়ুন 
advertisement
একলাফে ৫,৫০০ থেকে সিভিক ভলান্টিয়ারদের বেতন বেড়ে হতে চলেছে ৮ হাজার টাকা ৷ পয়লা অক্টোবর থেকেই বর্ধিত হারে বেতন পাবেন রাজ্যের সিভিক পুলিশরা ৷ বঙ্গবিভূষণের পুরস্কার মঞ্চ থেকেই এর আগে বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
আরও পড়ুন 
এর আগে রাজ্যের আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারদের ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু চাকরির নিরাপত্তা নয়, সিভিক ভলান্টিয়ারদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রদত্ত স্বাস্থ্যবীমার আওতায় আনার কথাও ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর আগেই রাজ্যের সিভিক পুলিশদের জন্য সুখবর সরকারের, বাড়ছে বেতন
Next Article
advertisement
Kolkata Weather Update: ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স

  • কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

  • গরমে আরও অস্বস্তি বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement