TRENDING:

আমরা যুদ্ধ চাই না, যুদ্ধে কেউ জেতে না: ইমরান খান

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: পাক সংসদের যুগ্ম অধিবেশনে ফের শান্তির আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান । পুলওয়ামা হামলার পরেও ইমরান জানিয়েছিলেন এই মুহূর্তে কোনওরকম ভুলত্রুটি করা সম্ভব নয় ও আলোচনার মাধ্যমেই দু'দেশের মধ্যে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন ইমরান । আজ সংসদীয় অধিবেশনেও আবার যুদ্ধের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরান খান ।
advertisement

পুলওয়ামা হামলায় জইশ সন্দেহ নিয়ে সরকারি ডসিয়র ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে নয়াদিল্লি । সেই প্রসঙ্গেও তিনি জানিয়েছেন সবকিছু খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । তিনি জানিয়েছেন পাকিস্তান শুরু থেকেই যুদ্ধের বিপক্ষে কারণ এই মুহূর্তে দু'দেশে নানা সমস্যা রয়েছে ও এমতাবস্থায় কোনও দেশের পক্ষেই যুদ্ধ খুব একটা কার্যকরী হতে পারে না ।

advertisement

পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁর ক্রিকেট কেরিয়ারের দরুণ ভারতেও তাঁর অনেক বন্ধুই রয়েছেন ও সেই কারণেই এই দুই দেশের মধ্যে যুদ্ধে হলে সে যুদ্ধে আদতে কেউই জিতবে না । যুদ্ধ, আগ্রাসনের মত ভুল হিসেবের কারণে একাধিক জীবন নষ্ট হয়ে গিয়েছে কিন্তু তাও যুদ্ধপরিস্থিতি সৃষ্টি হয়েছে যা একদমই কাম্য নয় ।

সেরা ভিডিও

আরও দেখুন
বাড়িতে বসেই মাসিক আয় ১৫ হাজার! সংসার সামলে কীভাবে সেলাইয়ের গুণ বদলে দিচ্ছে মেদিনীপুরের মহিলাদের জীবন? জানুন
আরও দেখুন

যুদ্ধের বিরোধীতা করা কোনও দূর্বলতার প্রতীক নয়, প্রতিক্রিয়া ইমরান খানের ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
আমরা যুদ্ধ চাই না, যুদ্ধে কেউ জেতে না: ইমরান খান