Pakistan-Afghanistan War News: আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কাবুলে ভয়াবহ বিমান হামলার অভিযোগে ফের উত্তপ্ত আফগানিস্তান–পাকিস্তান সীমান্ত। আফগান সরকার দাবি করেছে, পাকিস্তানের বিমান হামলায় কাবুলের একটি হাসপাতালে কমপক্ষে ৪০০ মানুষ নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন।
advertisement
1/6

পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের সম্পর্কে নতুন সঙ্কট ডেকে এনেছে । সোমবার মাঝরাতে কাবুলের একটি রিহ্যাব হাসপাতালে মিসাইল হামলা চালায় পাকিস্তান ৷ যার জেরে মৃত্যু হয়েছে অন্তত ৪০০ জনের ৷ ভয়াবহ হামলা কাবুলের হাসপাতালে ৷ (Photo: X)
advertisement
2/6
সোমবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালে আকাশপথে হামলা চালায় পাক বাহিনী। এমনটাই অভিযোগ তুলছে তালিবান সরকার। হাসপাতালে পাকিস্তানি হানায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। জখম হয়েছেন আরও প্রায় ২৫০ জন।
advertisement
3/6
নিহত এবং জখমদের বেশির ভাগই ওই হাসপাতালের রোগী। যদিও হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। (Photo: AP)
advertisement
4/6
কাবুলের ওই হাসপাতালটিতে মাদকাসক্তদের চিকিৎসা চলে। সোমবার রাতে ২০০০ শয্যার এই হাসপাতালে পাকিস্তান আকাশপথে হামলা চালায় বলে অভিযোগ। হামলার জেরে হাসপাতালের একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। (Photo: AP)
advertisement
5/6
তালিবান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । (Photo: AP)
advertisement
6/6
তবে পাকিস্তানের দাবি, তারা কোনও হাসপাতালে হামলা করেনি। এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের মুখপাত্র মোশারফ জাইদি। তিনি দাবি করেন, কাবুলের কোনও হাসপাতালকে লক্ষ্য করে হামলা করেনি পাকিস্তান। (Photo: AP)