TRENDING:

Iran America War: মোজতবা খামেনি কীভাবে অল্পের জন্য বেঁচে গেছে জানেন? শিউরে ওঠা ভিডিও, শুনে চমকে উঠবেন

Last Updated:

Iran America War: কীভাবে মোজতবা খামেনিকে হত্যার চেষ্টা করা হয়েছিল জানেন? শুনে চমকে যাবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আমেরিকা ও ইজরায়েলের সেই ভয়াবহ হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন, যে হামলায় তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ও পরিবারের অন্য সদস্যরা নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর হাতে আসা একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা গেছে, বিস্ফোরণের মাত্র কয়েক মিনিট আগে ব্যক্তিগত কাজে ভবন থেকে বাইরে পা রাখায় প্রাণে বেঁচে যান তিনি।
কীভাবে বাঁচলেন মোজতবা খামেনি?
কীভাবে বাঁচলেন মোজতবা খামেনি?
advertisement

অডিও রেকর্ডে গত ২৮ ফেব্রুয়ারির সেই হামলার রোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। এতে বলা হয়, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, পরিবারের বেশ কয়েকজন সদস্য ও তাঁর শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন। হামলায় ইরানের সামরিক প্রধানের শরীর ছিন্নভিন্ন হয়ে ‘কয়েক কেজি মাংসে’ পরিণত হয় এবং খামেনির এক জামাতার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়।

advertisement

আরও পড়ুন: ফের চমক তৃণমূলে…! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?

এই অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে না পারলেও দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রেকর্ডটি নিহত আলী খামেনির কার্যালয়ের প্রটোকল প্রধান মাজাহের হোসেনির। গত ১২ মার্চ তেহরানে এক বৈঠকে তিনি এ বর্ণনা দেন।

advertisement

প্রতিবেদন অনুযায়ী, খামেনি পরিবার ও ইরানের শীর্ষ নেতৃত্বকে একসঙ্গে নির্মূল করার এক সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে খামেনির ওই কম্পাউন্ডে (বাসভবন) হামলা চালানো হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
মানবাজার হয়ে পুরুলিয়া-ঝাড়গ্রাম নতুন রেল লাইন! শেষ ফাইনাল সার্ভে, কবে শুরু লাইন পাতার কাজ, রইল লেটেস্ট আপডেট
আরও দেখুন

মাজাহের হোসেনি জানান, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি হামলার ঠিক আগমুহূর্তে উঠানে বের হয়েছিলেন ও আবারও ওপরে যাওয়ার সময় ভবনটিতে আঘাত হানা হয়। এতে তিনি পায়ে সামান্য আঘাত পেলেও বেঁচে যান। তবে হামলায় তাঁর স্ত্রী জোহরা হাদ্দাদ আদেল ও তাঁদের ছেলে তাৎক্ষণিকভাবে নিহত হন। আয়াতুল্লাহ আলী খামেনির অন্য ছেলে মোস্তফা খামেনিও হামলার সময় কাছাকাছি অবস্থানে ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran America War: মোজতবা খামেনি কীভাবে অল্পের জন্য বেঁচে গেছে জানেন? শিউরে ওঠা ভিডিও, শুনে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল