TRENDING:

Indian Railways: মানবাজার হয়ে পুরুলিয়া-ঝাড়গ্রাম নতুন রেল লাইন! শেষ ফাইনাল সার্ভে, কবে শুরু লাইন পাতার কাজ, রইল লেটেস্ট আপডেট

Last Updated:
Indian Railways: জঙ্গলমহলের দীর্ঘদিনের দাবি ছিল পুরুলিয়া ও ঝাড়গ্রামের মধ্যে সরাসরি রেল সংযোগ। মানবাজারের ওপর দিয়ে প্রস্তাবিত এই রেললাইনের সার্ভে রিপোর্ট জমা পড়লেই শুরু হবে পরবর্তী প্রক্রিয়া। তিন মাসের মধ্যেই মিলবে বড় খবর।
advertisement
1/5
মানবাজার হয়ে পুরুলিয়া-ঝাড়গ্রাম নতুন রেল লাইন! শেষ ফাইনাল সার্ভে, কবে শুরু লাইন পাতার কাজ, রইল লেটেস্ট আপডেট
পুরুলিয়া জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে বড়সড় অগ্রগতি। অবশেষে মানবাজারের মধ্য দিয়ে রেলপথ স্থাপনের প্রক্রিয়া বাস্তব রূপ নিতে চলেছে। পুরুলিয়া–ঝাড়গ্রাম ভায়া মানবাজার নতুন রেললাইনের ফাইনাল সার্ভের কাজ সম্পন্ন হল বলে জানালেন রেল কর্তৃপক্ষ। এই খবরে মানবাজার-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/5
রেল সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এই রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় ১২৫ কিলোমিটার। এই রুটে মোট আটটি নতুন রেলস্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দু'টি স্টেশন মূল রেললাইনের সঙ্গে যুক্ত থাকবে। এর মধ্যে চারটি রেলস্টেশন পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় গড়ে তোলার প্রস্তাব রয়েছে। ফলে জেলার বহু প্রত্যন্ত অঞ্চল প্রথমবারের মতো সরাসরি রেল যোগাযোগের সুবিধা পেতে চলেছে।
advertisement
3/5
সম্প্রতি মানবাজারের যেসব এলাকা দিয়ে এই রেলপথ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেখানে নতুন রেলস্টেশন গড়ে তোলা হবে, সেই সব স্থান সরেজমিনে পরিদর্শন করেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। সম্ভাব্য রুট, জমির অবস্থান এবং কাঠামোগত বিভিন্ন দিক খতিয়ে দেখা হয় এই পরিদর্শনের সময়।
advertisement
4/5
রেলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সৌরভ রাজবন্দ্য জানান, "এই প্রকল্পের ফাইনাল সার্ভের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রকল্পের বিস্তারিত বরাদ্দ ও প্রস্তাব রেল মন্ত্রকের কাছে উপস্থাপন করা হবে।" যদিও লাইন পাতার কাজ কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি।
advertisement
5/5
এই রেলপথ নির্মিত হলে পুরুলিয়া ও ঝাড়গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি মানবাজার সহ পার্শ্ববর্তী এলাকার ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সামগ্রিক উন্নয়নের নতুন সম্ভাবনাও তৈরি হবে বলে আশাবাদী এলাকাবাসী। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: মানবাজার হয়ে পুরুলিয়া-ঝাড়গ্রাম নতুন রেল লাইন! শেষ ফাইনাল সার্ভে, কবে শুরু লাইন পাতার কাজ, রইল লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল