TRENDING:

US-Israel-Iran War: দুবাই-দোহায় একাধিক বিস্ফোরণ! বাগদাদে মিসাইল হানা ! তেহরান এবং বেইরুটেও পাল্টা হামলা ইজরায়েলি বাহিনীর

Last Updated:
US-Israel-Iran War: দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পশ্চিম এশিয়ায় অস্থিরতা তৈরি হয়ে রয়েছে। আমেরিকার বিভিন্ন ‘বন্ধুদেশ’-এর উপর ধারাবাহিক হামলা চালাচ্ছে ইরান। সোমবার রাতেও সংযুক্ত আরব আমিরশাহিকে লক্ষ্য করে একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের হামলা শুরু করে ইরান। আমিরশাহির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই হামলার বেশির ভাগই প্রতিহত করেছে।
advertisement
1/6
দুবাই-দোহায় একাধিক বিস্ফোরণ! বাগদাদে মিসাইল হানা ! তেহরান এবং বেইরুটেও পাল্টা হামলা ইজরায়েলি বাহিনীর
আমেরিকা-ইরান সংঘর্ষের জেরে এখনও অস্থির পশ্চিম এশিয়া। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে ইরান। হরমুজ প্রণালীর অবরোধ তুলতে ইতিমধ্যেই সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। চিন, ফ্রান্স এবং ব্রিটেনকে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি। ন্যাটো বাহিনীকেও হুঁশিয়ারি দিয়েছেন। সদস্য রাষ্ট্রগুলি তাঁর আহ্বানে সাড়া না-দিলে সামরিক জোটটির ভবিষ্যৎ খারাপ হবে বলে জানিয়েছেন ট্রাম্প। (Photo: Reuters)
advertisement
2/6
এদিকে ইরাকের রাজধানী বাগদাদের একটি বাড়িতে আকাশপথে হামলা চালানো হয়। এই হামলায় মৃত্যু হয়েছে চার জনের। হামলার ধরন দেখে মনে করা হচ্ছে, ইজরায়েলই এর পিছনে রয়েছে। (Photo: AP)
advertisement
3/6
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিম এশিয়ার দেশগুলো নাকি আমেরিকাকে অনুরোধ করেছে যেন তাদের সামরিক অভিযান ইরানের বিরুদ্ধে এমনভাবে চালানো হয় যাতে তেহরানের এই অঞ্চলের তেলের লাইফলাইনকে হুমকি দেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যায়, যদিও তারা সরাসরি এই সংঘাতে জড়াতে চাইছে না। (Photo: AP)
advertisement
4/6
রিপোর্টে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার নেতারা শুরুতে যুদ্ধের ডাক দেননি, কিন্তু এখন তাঁরা আশঙ্কা করছেন যে গুরুত্বপূর্ণ জ্বালানির পরিকাঠামো এবং শিপিং রুট, বিশেষ করে হরমুজ প্রণালীর মাধ্যমে, যেটা বিশ্বের তেলের জোগান দেওয়ার জন্য একটা প্রধান পথ টার্গেট করার ক্ষমতা রেখে দিতে পারে। (Photo: AP)
advertisement
5/6
ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রকেট এবং পাঁচটি ড্রোন আছড়ে পড়ে বাগদাদের মার্কিন দূতাবাসে। লক্ষ্যবস্তু এবং হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরন দেখে মনে করা হচ্ছে, এর নেপথ্যে ইরানের হাত রয়েছে। (Photo: AP)
advertisement
6/6
ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বেইরুটে হামলা চালাল ইজ়রায়েল। মঙ্গলবার ইজরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই দুই জায়গায় আকাশপথে হানা দেওয়ার কথা জানানো হয়েছে। (Photo: AP)
বাংলা খবর/ছবি/বিদেশ/
US-Israel-Iran War: দুবাই-দোহায় একাধিক বিস্ফোরণ! বাগদাদে মিসাইল হানা ! তেহরান এবং বেইরুটেও পাল্টা হামলা ইজরায়েলি বাহিনীর
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল