দুর্ঘটনার সময় বিমানটি গেইনসভিলের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি আঞ্চলিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করছিল। ওড়ার কিছুক্ষণ পরেই ত্রুটি ধরা পড়ায় তিনি গেইনসভিলের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করেন। তবে পর্যাপ্ত শক্তি না থাকায় বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হয়নি।
advertisement
শেষ পর্যন্ত পাইলট একটি ব্যস্ত সড়কে জোরপূর্বক অবতরণ করান। অবতরণের সময় বিমানটি অন্তত তিনটি গাড়িকে ধাক্কা দেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, সড়কে নামার পর বিমানটি একের পর এক গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। অবতরণের পর বিমানের ডান ডানা একটি গাড়িতে আঘাত করে এবং এর ফলে বিমানের জ্বালানি ট্যাংক আলগা হয়ে যায়, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ওই সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সতর্ক করে জানায়, এলাকায় দীর্ঘ যানজট তৈরি হতে পারে। এদিকে, এনটিএসবি জানিয়েছে, পুরো ঘটনার কারণ খতিয়ে দেখতে তারা বিস্তারিত তদন্ত শুরু করবে।
