advertisement

Plane Crash in Somalia: অবতরণের সময়েই বিপত্তি ! ৫০ জন যাত্রী নিয়ে সোমালিয়ায় ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান, জীবিত প্রত্যেকেই

Last Updated:

Plane with 55 on board crashes after takeoff in Somalia: মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, সোমালিয়ার রাজধানী মোগাডিসুর এডেন আড্ডে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রিবাহী বিমান টেক-অফের কিছুক্ষণ পরেই ভারত মহাসাগরের উপকূলে ভেঙে পড়ে।

সোমালিয়ায় ভেঙে পড়ল বিমান (Photo: X)
সোমালিয়ায় ভেঙে পড়ল বিমান (Photo: X)
মোগাডিসু, সোমালিয়া: বিমান দুর্ঘটনার খবর এখন প্রায় প্রতিনিয়তই ঘটে চলেছে ৷ এবার বিমান ভেঙে পড়ল আফ্রিকার সোমালিয়ায় ৷ কিন্তু স্বস্তির খবর একটাই, যে বিমানে থাকা সব যাত্রীরাই জীবিত রয়েছেন ৷ অলৌকিকভাবেই এ যাত্রায় প্রত্যেকেই বেঁচে গিয়েছেন বলে খবর ৷
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, সোমালিয়ার রাজধানী মোগাডিসুর এডেন আড্ডে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রিবাহী বিমান টেক-অফের কিছুক্ষণ পরেই ভারত মহাসাগরের উপকূলে ভেঙে পড়ে।
advertisement
বিমানটি ছিল স্টারস্কাই এয়ারলাইন্সের (Starsky Airlines)। সোমালি সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে যে, টেক অফের পরপরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে পাইলট মোগাডিসুতে ফিরে যেতে বাধ্য হন। ল্যান্ড করার সময়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং উপকূলের কাছে এসে থেমে যায়। বিমানের ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
পাইলট প্লেনটি নিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে বিমানটি নামার সময়ে রানওয়ে থেকে সরে যায় এবং উপকূলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Plane Crash in Somalia: অবতরণের সময়েই বিপত্তি ! ৫০ জন যাত্রী নিয়ে সোমালিয়ায় ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান, জীবিত প্রত্যেকেই
Next Article
advertisement
Accident: সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
  • একটি ইট বোঝাই ম্যাক্স গাড়ি তার উপর গিয়ে উল্টে পড়ে ৷

  • হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

  • আমিনপুর গোলাবাড়ি রোডের বারো মল্লিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement