Techie from Karnataka shot dead: কানাডার টরন্টোতে শপিং মলের সামনে ভারতীয় যুবককে গুলি করে খুন ! কারণ ঘিরে ধোঁয়াশা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Techie from Karnataka shot dead at busy Toronto mall: কানাডায় এক ভারতীয় যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু কী কারণে তাঁর উপর হামলা হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের দেহ ফেরাতে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে পরিবার।
টরন্টো: ব্যস্ত মলের সামনে গুলিতে ঝাঁঝরা হয় মেধাবী টেকিকে। ঘটনাটি ঘটে গত শনিবার কানাডার টরন্টোতে। কানাডায় এক ভারতীয় যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু কী কারণে তাঁর উপর হামলা হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের দেহ ফেরাতে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে পরিবার।
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম চন্দন কুমার রাজা নন্দকুমার। তিনি কর্ণাটকের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে বাস করতেন কানাডাতে। অভিযোগ, গত শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি শপিং মলের পার্কিং লটে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় আততায়ীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। কিন্তু কী কারণে তাঁকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে কাউকে গ্রেফতার করা হয়নি।
advertisement
advertisement
চন্দন ছিলেন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। বেঙ্গালুরু থেকে ৪৭ কিমি দূরে তাঁর গ্রামে বাবা-মা এখন শোকে পাথর হয়ে গেছেন। তাঁর বাবা নন্দকুমার বলেন, ‘‘গত শুক্রবারও ওর সঙ্গে কথা হয়েছে। ও বলেছিল এই গরমে ছুটি নিয়ে বাড়ি আসবে। আমরা ওর বিয়ের পরিকল্পনা করছিলাম। এখন সব শেষ হয়ে গেল।’’
advertisement
#UPDATE: Police identify Chanda Kumar Raja Nandakumar, 37, as victim in Woodbine Mall shooting! 🚨 pic.twitter.com/LYghoIjBjD
— RTN (@RTNToronto) February 8, 2026
টরন্টো পুলিশের মতে, দুপুর সাড়ে ৩টে নাগাদ উডবাইন শপিং সেন্টারের কাছে এই গুলির ঘটনা ঘটে। চন্দন যখন তাঁর সাদা রঙের এসইউভি গাড়ির ভিতরে বসেছিলেন, তখন হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।
advertisement
হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে কিছু আত্মীয়ের ধারণা, টরন্টোতে একটি কন্নড় সমিতি গঠন করার চেষ্টা করার কারণে এই হামলা হয়ে থাকতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2026 9:27 AM IST










