advertisement

Tollywood: ফের শোকের ছায়া টলিউডে, মাকে হারালেন অভিনেত্রী সুদীপ্তা-বিদীপ্তা, প্রয়াত দীপালি চক্রবর্তী

Last Updated:

Tollywood: সদ্য ভাতৃসম রাহুলকে হারিয়ে শোকে মুহ্যমান ছিলেন সুদীপ্তা, বিদীপ্তা। তার মধ্যেই আরও বড় বিপর্যয়। মাকে হারালেন দুই বোন। গত কয়রকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রীর মা দীপালি চক্রবর্তী

Dipali Chakraborty Death
Dipali Chakraborty Death
কলকাতা: সদ্য হারিয়েছেন ভাতৃসম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে! সেই শোক এখনও কুড়েকুড়ে খাচ্ছে! তার মধ্যেই, ফের বড় বিপর্যয় টলিউডের অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী এবং সুদীপ্তা চক্রবর্তীর জীবনে! আর এই বিপর্যয় মাত্রাহীন। মাকে হারালেন সুদীপ্তা, বিদীপ্তা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫।
সূত্রের খবর, দিন কয়েক ধরেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেত্রীর মা দীপালি চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  সূত্রের খবর, মস্তিষ্কে সমস্যা ধরা পড়েছিল। চিকিৎসক সেই অনুযায়ী চিকিৎসাও করছিলেন। একটা অস্ত্রোপচারও করতে হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নৃত্যশিল্পী দীপালি চক্তবর্তী।
advertisement
সুদীপ্তা চক্রবর্তী এদিন সমাজমাধ্যমে তাঁর মায়ের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে কেবল একটাই শব্দ লেখেন, ‘মা।’ তাঁর পোস্টে অনেকেই শোকজ্ঞাপন করেছেন। পরিচালক রাম কমল মুখোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন। বিদীপ্তা মায়ের সুন্দর একটি ছবি পোস্ট করে লেখেন, ” ভালো থেকো মা”।
advertisement
সুদীপ্তা- বিদীপ্তার গোটা পরিবারই অভিনয়-সহ নানা শিল্পের সঙ্গে জড়িত। বাবা বিপ্লবকেতন চক্রবর্তী ছিলেন নাট্যদুনিয়ার খ্যাতনামা মুখ। মা দীপালি চক্রবর্তী একজন দক্ষ ওড়িশি নৃত্যশিল্পী ও নৃত্যগুরু হিসেবে পরিচিত ছিলেন। ২০১৮ সালে প্রয়াত হন বিপ্লবকেতন চক্রবর্তী। এবার মাকে হারালেন দুই বোন।
advertisement
উল্লেখ্য, রবিবার টলিউড অভিনেতা রাহুলের মৃত্যুতে ভেঙে পড়েন সুদীপ্তা, বিদীপ্তা! গর্জে ওঠে প্রতিবাদের সুর। সোশ্যাল মিডিয়ায় সুদীপ্তা লেখেন, ” আমি সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা এবং West Bengal Motion Picture Artists’ Forum এর সাধারণ একজন সদস্য হিসাবে (সদস্য সংখ্যা 315) আমার সহকর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবী করছি। আমাদের ফোরাম এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে, তাও জানতে চাই। কার্যনির্বাহী কমিটির যে কজন সদস্যের যোগাযোগের নম্বর আমার কাছে ছিল, তাঁদের ব্যক্তিগতভাবে জানিয়েছি। বাকিদের এখানেই জানালাম।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: ফের শোকের ছায়া টলিউডে, মাকে হারালেন অভিনেত্রী সুদীপ্তা-বিদীপ্তা, প্রয়াত দীপালি চক্রবর্তী
Next Article
advertisement
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
  • এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিনের হয় না !

  • এর পিছনে আসল কারণ কী?

  • নিয়ম আলাদা কেন সচিনের ক্ষেত্রে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement