TRENDING:

South Africa tragedy: শরীরে নেই কোনও আঘাতের চিহ্ন, দক্ষিণ আফ্রিকার পানশালায় ২২ কিশোর-কিশোরীর রহস্যমৃত্যু

Last Updated:

কারও শরীরেই বাইরে থেকে কোনও চিহ্ন দেখা যায়নি বলেই দাবি পুলিশের৷ আবার পদপিষ্ট হওয়ার মতো কোনও ঘটনাও ঘটেনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার পানশালায় একসঙ্গে ২২ জন কিশোর-কিশোরীর রহস্য মৃত্যু৷ হাই স্কুলের পরীক্ষা শেষ হওয়ার পর শনিবার রাতে ওই পানশালায় আনন্দ করতে ওই পানশালায় জড়ো হয়েছিল মৃত কিশোর- কিশোরীরা৷ কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়৷
শোকের ছায়া দক্ষিণ আফ্রিকায়৷  Photo-Reuters
শোকের ছায়া দক্ষিণ আফ্রিকায়৷ Photo-Reuters
advertisement

দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন শহরে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে৷ মৃতদের কারও শরীরেই বাইরে থেকে কোনও চিহ্ন দেখা যায়নি বলেই দাবি পুলিশের৷ আবার পদপিষ্ট হওয়ার মতো কোনও ঘটনাও ঘটেনি৷ ফলে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ৷ দেহগুলি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে৷

আরও পড়ুন: ভয়ানক আওয়াজ করে ফাটল মেঘ, হু হু করে বেরল জল, বীভৎস ভিডিও ভাইরাল

advertisement

ঘটনার খবর পাওয়ার পরই ওই পানশালার বাইরে জড়ো হন পড়ুয়াদের অভিভাবকরা৷ ঘটনাস্থলে পৌঁছন সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা৷ যাদের মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশেরই বয়স ১৩ থেকে ১৮-র মধ্যে৷ মর্গে গিয়ে একসঙ্গে এতজন কিশোর- কিশোরীর মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন দেশের পুলিশমন্ত্রী ভেকি সেলেও৷ তিনি বলেন, 'ওরা প্রত্যেকেই এত অল্প বয়সি৷ কারও বয়স ১৩, কারও ১৪৷ আর তাদের এই অবস্থায় দেখা যায় না৷ এটা একটা ভয়াবহ দৃশ্য৷'

advertisement

আরও পড়ুন: মর্মান্তিক, টনসিলের অস্ত্রোপচার করাতে গিয়ে মৃত্যু ব্রাজিলিয়ান সুন্দরীর!

ইস্টার্ন কেপের স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১৭ জনকে পানশালার ভিতর থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়৷ বাকিদের মৃত্যু হয় হাসপাতালে৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও৷ আবার সংবাদসংস্থা রয়টার্সের দাবি, পানশালার ভিতর থেকে ২১ জনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের বেশিরভাগ সময় ফাঁকা, হঠাৎই ভিড়! নববর্ষেই জমে ওঠে এই ব্যবসা—কিসের এত চাহিদা?
আরও দেখুন

দক্ষিণ আফ্রিকার শহরতলিগুলিতে অনেক ক্ষেত্রেই বাড়ির ভিতরে পানশালার ব্যবস্থা করা হয়৷ সরকারি নিয়ম অনুযায়ী, ১৮ বছরের নীচে মদ্যপান নিষিদ্ধ৷ কিন্তু এই ধরনের পানশালাগুলিতে সবসময় নিয়ম বিধি মানা হয় না৷ যদিও শনিবারের এই ঘটনার পর কঠোর ভাবে বিধিনিষেধ জারির পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকার প্রশাসন৷ পৃথিবীর যে দেশগুলিতে সবথেকে বেশি মদ্যপান করা হয়, তার মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
South Africa tragedy: শরীরে নেই কোনও আঘাতের চিহ্ন, দক্ষিণ আফ্রিকার পানশালায় ২২ কিশোর-কিশোরীর রহস্যমৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল