TRENDING:

Bangladesh: ২৫ বছর বয়সি তরণীকে অপহরণ করে গণধর্ষণ! তারেকের জমানাতেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে

Last Updated:

সংখ্যালঘুদের উপরে ধারাবাহিক হামলার ঘটনায় গোটা বিশ্বেই মুখ পুড়েছে বাংলাদেশের{

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নতুন সরকার গঠনের সাত দিনের মধ্যেই বাংলাদেশে ফের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটল৷ ২৫ বছর বয়সি একজন বিশেষ ভাবে সক্ষম তরুণীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল৷
সংখ্যালঘুদের নিরাপত্তার জোরাল দাবি উঠেছে বাংলাদেশে৷  ছবি-এএফপি
সংখ্যালঘুদের নিরাপত্তার জোরাল দাবি উঠেছে বাংলাদেশে৷ ছবি-এএফপি
advertisement

রবিবার রাতে বাংলাদেশের চাঁদপুরে এই ঘটনা ঘটেছে৷ জানা গিয়েছে, একটি কীর্তনের আসর থেকে ওই তরুণীকে অপহরণ করা হয়৷

জানা গিয়েছে, ওই তরুণী অভিযুক্তদের চিনে ফেলেন৷ যদিও অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করেনি পুলিশ৷

গত বছর ডিসেম্বর মাস থেকে এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত অন্তত ১১ থেকে ১৫ জন সংখ্যালঘু হিন্দুকে বাংলাদেশে খুন করা হয় বলে অভিযোগ৷ ২০২৪ সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায়৷

advertisement

সংখ্যালঘুদের গণপিটুনি দেওয়া, গুলি করে অথবা কুপিয়ে হত্যার মতো একাধিক ঘটনা ঘটে৷ ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংয়ে দীপুচন্দ্র দাস নামে একজন পোশাক কারখানার শ্রমিককে পিটিয়ে খুন করে উন্মত্ত জনতা৷ গত ৫ জানুয়ারি রণকান্তি বৈরাগী নামে একজন সংবাদপত্রের সম্পাদককে গুলি করে খুন করা হয়৷ নরসিংদিতে খুন হন মণি চক্রবর্তী নামে একজন সংখ্যালঘু, দক্ষিণ ঢাকায় খুন করা হয় খোকনচন্দ্র দাসকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই গ্রামেই ছিল তাঁর পৈতৃক ভিটে, মুকুল রায়ের প্রয়াণে কাঁদছে ভাজনঘাট গ্রামের প্রতিটা মানুষ
আরও দেখুন

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি-র জোট সরকার৷ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান৷ শপথ নিয়েই ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরির ডাক দিয়েছিলেন তারেক৷ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করাই এখন তারেক রহমানের সরকারের সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh: ২৫ বছর বয়সি তরণীকে অপহরণ করে গণধর্ষণ! তারেকের জমানাতেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল