TRENDING:

Iran Tension: খুব তাড়াতাড়ি আক্রমণ করবে আমেরিকা? লাগবে বড় যুদ্ধ? ভারতীয়দের দ্রুত ইরান ছাড়তে নির্দেশ দূতাবাসের

Last Updated:

Iran Tension: সোমবার জারি করা এক পরামর্শে ভারতীয় দূতাবাস তেহরান জানিয়েছে, ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে যত দ্রুত সম্ভব উপলব্ধ যেকোনও পরিবহণের মাধ্যমে দেশ ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইরানঃ পশ্চিম এশিয়ায় ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে সতর্কতামূলক নির্দেশ জারি করল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। সোমবার প্রকাশিত এক নির্দেশে ভারতীয় দূতাবাস তেহরান-এর তরফে জানানো হয়েছে, বর্তমানে ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে যত দ্রুত সম্ভব যেকোনও পরিবহণের মাধ্যমে দেশ ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
News18
News18
advertisement

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ জানুয়ারি ২০২৬-এ কেন্দ্রীয় সরকারের জারি করা পূর্ববর্তী সতর্কবার্তারই ধারাবাহিকতায় এই নতুন পরামর্শ। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক—সকল ভারতীয় নাগরিককেই নিরাপত্তার স্বার্থে ইরান ত কথা বলা হয়েছে। পাশাপাশি সকল ভারতীয় ও পিআইও-দের সতর্ক থাকার, বিক্ষোভ ও জমায়েত এলাকা এড়িয়ে চলার, স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিয়মিত পর্যবেক্ষণ করার এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ শিক্ষক নিগ্রহে তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয়, তদন্ত কমিটি গঠনের ঘোষণা উপাচার্যের

নির্দেশে আরও বলা হয়েছে, পাসপোর্টসহ সমস্ত ভ্রমণ ও পরিচয়পত্র সবসময় হাতের কাছে রাখতে হবে। যারা এখনও দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করেননি, তাঁদের অনলাইন পোর্টালের মাধ্যমে দ্রুত রেজিস্ট্রেশন করার অনুরোধ করা হয়েছে। ইন্টারনেট সমস্যার ক্ষেত্রে ভারতের পরিবার সদস্যদেরকেও এই কাজ সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে দূতাবাস। জরুরি পরিস্থিতির জন্য একাধিক হেল্পলাইন নম্বর ও ইমেল ঠিকানাও প্রকাশ করা হয়েছে।

advertisement

এই সতর্কবার্তা জারির পিছনে রয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাড়তে থাকা সংঘাতের আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, আলোচনায় অগ্রগতি না হলে সীমিত সামরিক হামলার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রক্তের টান নয়, হৃদয়ের বাঁধন, নিখোঁজ টুনটুনির খোঁজে নাওয়া-খাওয়া ভুলেছে মা ও দে পরিবার
আরও দেখুন

আগামী বৃহস্পতিবার জেনেভায় দুই দেশের পরবর্তী দফার বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে সমঝোতার সম্ভাবনা নিয়ে আশাবাদী কূটনৈতিক মহল। এর মধ্যেই ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিক্ষোভ ও পাল্টা প্রতিবাদের ঘটনাও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Tension: খুব তাড়াতাড়ি আক্রমণ করবে আমেরিকা? লাগবে বড় যুদ্ধ? ভারতীয়দের দ্রুত ইরান ছাড়তে নির্দেশ দূতাবাসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল