advertisement

Jadavpur University: শিক্ষক নিগ্রহে তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয়, তদন্ত কমিটি গঠনের ঘোষণা উপাচার্যের

Last Updated:

Jadavpur University: ক্যাম্পাসে ছাত্রগোষ্ঠীর সংঘর্ষ ও শিক্ষকদের উপর হামলার ঘটনাকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানাল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার জারি করা এক প্রেস বিবৃতিতে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ঘটনাটিকে “নিন্দনীয়, অগ্রহণযোগ্য এবং অকল্পনীয়” বলে মন্তব্য করেছেন।

যাদবপুর বিশ্ববিদ‍্যালয়
যাদবপুর বিশ্ববিদ‍্যালয়
কলকাতাঃ ক্যাম্পাসে ছাত্রগোষ্ঠীর সংঘর্ষ ও শিক্ষকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানাল যাদবপুর বিশ্ববিদ‍্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ঘটনাটিকে “নিন্দনীয়, অগ্রহণযোগ্য এবং অকল্পনীয়” বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় চত্বরে দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত হিংসাত্মক রূপ নেয়। সংঘর্ষে একাধিক ছাত্র আহত হন। আরও উদ্বেগজনকভাবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে তিনজন শিক্ষক শারীরিকভাবে নিগৃহীত হন।
advertisement
advertisement
প্রেস বিবৃতিতে উপাচার্য জানান, শিক্ষক-ছাত্র সম্পর্কের যে ঐতিহ্য ও মূল্যবোধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের পরিচয়, এই ঘটনা তার পরিপন্থী। শিক্ষকদের উপর শারীরিক আক্রমণকে তিনি কঠোর ভাষায় ধিক্কার জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রুখতে প্রতিরোধমূলক ব্যবস্থাও জোরদার করা হবে।
advertisement
ছাত্রছাত্রীদের উদ্দেশে উপাচার্য শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মত প্রকাশ এবং শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের একাংশের মতে, এই ঘটনার প্রেক্ষিতে ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jadavpur University: শিক্ষক নিগ্রহে তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয়, তদন্ত কমিটি গঠনের ঘোষণা উপাচার্যের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement