এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের উপর দু’সপ্তাহ হামলা স্থগিত রাখার সিদ্ধান্তকে সমর্থন করছে ইজরায়েল। এমনই জানালেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি এ-ও স্পষ্ট করে দিয়েছেন, এই যুদ্ধবিরতির আওতায় কখনওই পড়বে না লেবানন। অর্থাৎ, লেবাননে ইজরায়েল যে হামলা চালাচ্ছে, তা অব্যাহত থাকবে।
advertisement
একটা ভুল না কি অন্য কিছু?
অনেকেরই প্রশ্ন, একটা অফিশিয়াল কমিউনিকেশনে ‘ড্রাফ্ট’ শব্দের উপস্থিতি অস্বস্তিকর প্রশ্ন তোলে। এটা কি শুধু পাকিস্তানের সরকারি কমিউনিকেশন টিমের একটা অসাবধানতাজনিত ভুল ছিল? না কি এটা আরও গভীর কিছু দেখায়- মানে এই মেসেজটা হয়তো পাকিস্তানের সরকারের ভিতর থেকে আসেনি? ড্রাফটে “পাকিস্তান পিএম” এই ভাষা আরও সন্দেহ বাড়িয়েছে। সমালোচকরা বলছেন, এটা কোনও নেতার নিজের কণ্ঠে বলা কথার মতো শোনায় না, বরং তার জন্য আগে থেকে বানানো কোনও ‘টেমপ্লেট’-এর মতো মনে হয়।
বাইরের প্রভাবের ধারণা:
এই ঘটনা ভূ-রাজনৈতিক মহলে বহুদিনের একটি ধারণাকে আরও জোরালো করেছে যে পাকিস্তান কৌশলগত ও কূটনৈতিক সিদ্ধান্তগুলো প্রায়ই বাইরের শক্তির দ্বারা প্রভাবিত, যদি না পরিচালিত হয়। যদিও এই নির্দিষ্ট বার্তাটি পাকিস্তানের বাইরে লেখা হয়েছে, এমন কোনও সরাসরি প্রমাণ নেই, তবুও এটা সত্যি অদ্ভূত। একটি “draft” ট্যাগ কোনও পাবলিক পোস্টে থেকে গেলে মনে হয় যেন কোনও বক্তব্য লেখা হচ্ছে না, বরং হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।
