TRENDING:

NASA: ৫০ হাজার বছরে সুযোগ একবার! একমাত্র ভাগ্যবানরা দেখতে পারবেন এই মহাজাগতিক দৃশ্য

Last Updated:

NASA: মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা এই ধূমকেতুটি গত বছরের মার্চ মাসে জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটিতে ওয়াইড-ফিল্ড সার্ভে ক্যামেরার মাধ্যমে দেখেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ ইয়র্ক: ১-২টো বছর নয়। ৫০ হাজার বছর পরে দেখা যেতে চলেছে এই দৃশ্য। বিজ্ঞানীদের দাবি, C/2022 E3 নামের একটি ধূমকেতু শেষবার হিমযুগে দেখা দিয়েছিল। এবার ৩০ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারির মধ্যে ফের একবার দেখা যেতে চলেছে।
ছবি সৌজন্যে- (Twitter@MaroscaGaymer)
ছবি সৌজন্যে- (Twitter@MaroscaGaymer)
advertisement

মহাকাশ গবেষণা সংস্থা  নাসা  জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা এই ধূমকেতুটি গত বছরের মার্চ মাসে জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটিতে ওয়াইড-ফিল্ড সার্ভে ক্যামেরার মাধ্যমে দেখেছিলেন। এর নাম দেওয়া হয়েছে সি/২০২২ ই৩(ZTF)। সেই সময় এটি বৃহস্পতির কক্ষপথে ছিল এবং তারপর থেকে এর উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে।

নাসার মতে, সি/২০২২ ই৩(ZTF) বর্তমানে অভ্যন্তরীণ সৌরজগতের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগামী সপ্তাহে পৃথিবীর খুব কাছে আসতে পারে। এই ধূমকেতুটি ১২ জানুয়ারি সূর্যের সবচেয়ে কাছে যাবে এবং তারপরে এটি ২রা ফেব্রুয়ারি পৃথিবীর কাছাকাছি চলে যাবে।

advertisement

তবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে কোনও বিপদের সম্ভাবনা নেই। কারণ এটি এই গ্রহ থেকে ২৬৪ লাখ মাইল অর্থাৎ ৪২৫ লাখ কিলোমিটার দূরে থাকবে। এমন ধূমকেতু ৫০ হাজার বছরে একবার দেখা যায়।S pace.com এর মতে, এই ধূমকেতুর কক্ষপথের সময়কাল পরিমাপ করা হয়েছিল। এর মানে হল যে ৫০ হাজার বছরে একবার করে এই ধূমকেতু পৃথিবীর খুব কাছে আসে। পরেরবার এটি পৃথিবীর কাছাকাছি আসবে ৫০ হাজার বছর পরে।

advertisement

আরও পড়ুন, রাজ্যে ফের অমিত শাহ! পঞ্চায়েত ভোটের আগে জোড়া সভার ইঙ্গিত কোথায় কোথায়?

আরও পড়ুন, রাজ্যপালের 'হাতেখড়ি' অনুষ্ঠান 'বয়কট' শুভেন্দুর! সোশ্যাল মিডিয়ায় লিখলেন কারণ...

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি যখন পৃথিবীর কাছাকাছি পৌঁছাবে তখন রাতের আকাশে এটি খালি চোখে দৃশ্যমান হবে বলে মনে করা হচ্ছে। উত্তর গোলার্ধে সকালের আকাশে এটি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে। NASA-র মতে, এটি ১২ জানুয়ারি সূর্যের সবচেয়ে কাছে ছিল। এরপর প্রায় বাকি সময়ে টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
NASA: ৫০ হাজার বছরে সুযোগ একবার! একমাত্র ভাগ্যবানরা দেখতে পারবেন এই মহাজাগতিক দৃশ্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল