TRENDING:

US Strikes Iran: যুদ্ধ ইরান-ইজরায়েলে হলেও, দাম বাড়তে পারে ভারতীয় বাজারে! ‘টার্গেট’ হরমুজ প্রণালী, কেন চিন্তা ভারতের?

Last Updated:

সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি ওয়েল ট্যাঙ্কারকে টার্গেট করে বিস্ফোরণ ঘটিয়েছে ইরান৷ সেই ট্যাঙ্কারে ১৫ জন ভারতীয় নাবিক ছিলেন বলে জানা গিয়েছে৷ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা৷ ব্যাহত হতে পারে তেল রফতানি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওমান : ওমানের হরমুজ প্রণালীতে আবারও ইরানের বিমান হানা৷ এবার ‘স্কাইলাইট’ নামের ওয়েল ট্যাঙ্কারের উপরে এসে পড়ল বোমা৷ হামলার সময় ট্যাঙ্কারটি হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে৷ আমেরিকা-ইজরায়েলের যৌথ বিমানহানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের৷ তারপর থেকেই মধ্য প্রাচ্যের ইউএস ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান৷
টার্গেট করা হচ্ছে হরমুজ প্রণালীকে৷
টার্গেট করা হচ্ছে হরমুজ প্রণালীকে৷
advertisement

সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও সামনে এসেছে, প্রণালী দিয়ে যাওয়ার সময় ওই ভেসেলকে টার্গেট করে ইরান৷ সঙ্গে সঙ্গে ওই ওয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়৷ আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ওয়েল ট্যাঙ্কারে থাকা ৪ জন নাবিক এই ঘটনায় আহত হয়েছেন৷ ভেসল থেকে বাকি কর্মীদের নিরাপদে বাইরে বের করে আনা গিয়েছে অবশ্য৷ তবে তেলের ট্যাঙ্কারটির ঠিক কতটা ক্ষতি হয়েছে তা জানা যায়৷ ওই ট্যাঙ্কারে প্রায় ১৫ জন ভারতীয় নাবিক ছিল বলে জানা গিয়েছে৷

advertisement

আরও পড়ুন :‘সাপের মাথাটাই কেটে দিয়েছি…,’ ইরানে আরও ভয়াবহ হামলা চালাল আমেরিকা! ধূলোয় মিশল ইরান গার্ডের হেডকোয়াটার্স

যদিও হামলা সম্পর্কে ইরানের তরফে কোনও বিবৃতি এখনও পাওয়ার যায়নি৷ গোটা ঘটনার তদন্ত করতে চলেছে ম্যারিটাইম সিকিওরিটি এজেন্সি৷

হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথগুলির মধ্যে অন্যতম৷ ইরান ও ওমানের মধ্যবর্তী এই সংকীর্ণ পথ দিয়েই বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ২০-৩০ শতাংশ বিভিন্ন দেশে পৌঁছয়। এই করিডোরে যে কোনও হামলা বিশ্বব্যাপী জ্বালানি বাজার এবং সামুদ্রিক নিরাপত্তার উপরে মারাত্ম প্রভাব ফেলতে পারে৷

advertisement

বর্তমানে ইউএস ইজরায়েল ও ইরানের মধ্যে যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে , তাতে অন্যতম টার্গেট এই হরমুজ প্রণালি৷ এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট বন্ধের হুমকির পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। তার মধ্যেই এই হামলা৷ জাহাজ সংস্থাগুলি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন: ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করলেন মোদি! ‘যত দ্রুত সম্ভব বন্ধ করুন,’ নেতানিয়াহুকে বিশেষ পরামর্শ, কী কথা হল দুই নেতার?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদে নতুন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ফিরহাদ হাকিমের
আরও দেখুন

ভারতের কাছেও উদ্বেগের বিষয় হরমুজ প্রণালীর এই পরিস্থিতি৷ যা যুদ্ধ শুরু হওয়ার পরে ইরান বন্ধ করে দিয়েছে। এটি সরাসরি ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করে, কারণ ভারত তার মোট অপরিশোধিত তেলের ৮০% এর বেশি আমদানি করে ওই জায়গা দিয়ে, যার বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে আসে। পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গেলে, ভারতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
US Strikes Iran: যুদ্ধ ইরান-ইজরায়েলে হলেও, দাম বাড়তে পারে ভারতীয় বাজারে! ‘টার্গেট’ হরমুজ প্রণালী, কেন চিন্তা ভারতের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল