TRENDING:

Whale Swallows Man: বাবার চোখের সামনে ছেলেকে গিলে নিল বিশাল তিমি! এর পরই যা ঘটল,অবিশ্বাস্য

Last Updated:

গত শনিবার দক্ষিণ চিলের ম্যাগেলান প্রণালীর সান ইসিদ্রো লাইট হাউজের কাছে এই ঘটনাটি ঘটে৷ তিমিটি যখন প্রথমে জল থেকে মাথা তুলছে, তখন বড় কোনও ঢেউ আসছে ভেবে ভুল করেছিলেন ওই যুবকের বাবা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সান্তিয়াগো: মাঝ সমুদ্রে কায়াক নৌকা নিয়ে ঘুরছিলেন যুবক৷ ছেলের ভিডিও তুলছিলেন কিছুটা দূরে থাকা যুবকের বাবা৷ আচমকাই ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য৷ সমুদ্রের নীচ আচমকা মাথা তুলে নৌকা সমেত ওই যুবককে গিলে খেল একটি বিশালাকৃতির তিমি মাছ৷ হাড় হিম করে দেওয়া এই ঘটনা ঘটেছে চিলের বাহিয়া এল আগুইলাতে৷
মাঝ সমুদ্রে যুবককে গিলে খাচ্ছে তিমি! ছবি- এক্স থেকে
মাঝ সমুদ্রে যুবককে গিলে খাচ্ছে তিমি! ছবি- এক্স থেকে
advertisement

শিউড়ে ওঠা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান ছেলেটির বাবা এবং অন্যান্যরা৷ অসহায়ের মতো চিৎকার করতে থাকেন তাঁরা৷ কিন্তু তার পর মুহূর্তেই আরও বড় অপেক্ষা করছিল সবার জন্য৷

আরও পড়ুন: বাড়ি থেকে ৪০০ কিলোমিটার দূরে অফিস, প্রতিদিন ভোর চারটেয় ঘুম ভাঙে এই তরুণীর! তার পর…

কারণ গিলে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই নৌকা সমেত ওই যুবককে ফের উগরে দেয় তিমিটি৷ ফলে তিমির পেটে গিয়েও আশ্চর্যজনক ভাবে রক্ষা পান ওই যুবক৷ কোনওক্রমে সাঁতরে নিরাপদ দূরত্বে চলে আসেন ওই যুবক৷

advertisement

গত শনিবার দক্ষিণ চিলের ম্যাগেলান প্রণালীর সান ইসিদ্রো লাইট হাউজের কাছে এই ঘটনাটি ঘটে৷ তিমিটি যখন প্রথমে জল থেকে মাথা তুলছে, তখন বড় কোনও ঢেউ আসছে ভেবে ভুল করেছিলেন ওই যুবকের বাবা৷ যদিও পর মুহূর্তেই ভুল ভাঙে তাঁর৷ এর পরে ওই যুবককে তিমিটি উগরে দেওয়ার পর ছেলেকে শান্ত থাকারও পরামর্শ দিতে শোনা যায় ডেলকে৷

advertisement

আদ্রিয়ান সিমানকাস নামে ওই যুবক জানিয়েছেন, তিমিটি তাঁকে গিলে নেওয়ার পর বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন তিনি৷ সিএনএন-কে আদ্রিয়ান বলেছেন, আমার মনে হচ্ছিল আমি তিমি মাছটি আমায় গিলেই নিয়েছে৷ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আদ্রিয়ান বুঝতে পারেন লাইফ জ্যাকেটের সৌজন্য আস্তে আস্তে জলের উপরে ভেসে উঠছেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

আদ্রিয়ান ভেবেছিলেন হয়তো বাবাকে নিয়ে তিনি আর সমুদ্রের পাড়ে পৌঁছতে পারবেন না৷ যদিও শেষ পর্যন্ত নিরাপদেই ফিরে আসেন দু জনে৷ তবে বাবা-ছেলে দু জনেই জানিয়েছেন, ভবিষ্যতে ফের কায়াকিং করতে যাবেন তাঁরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Whale Swallows Man: বাবার চোখের সামনে ছেলেকে গিলে নিল বিশাল তিমি! এর পরই যা ঘটল,অবিশ্বাস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল