TRENDING:

Bangladesh Referendum Result: গণভোটে বিপুল ব্যবধানে জিতল হ্যাঁ ভোট! কী কী বদল আসবে বাংলাদেশে?

Last Updated:

সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোটেরও আয়োজন হয়েছিল বাংলাদেশে৷ এই প্রথম বাংলাদেশে গণভোট এবং সাধারণ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাধারণ নির্বাচনের সঙ্গে বাংলাদেশে গণভোটও অনুষ্ঠিত হয়েছিল বৃহস্পতিবার৷ সেই গণভোটে হ্যাঁ-এর পক্ষেই রায় দিলেন বিপুল সংখ্যক মানুষ৷ বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোটে ৬০.২৬ শতাংশ মানুষই হ্যাঁ-এর পক্ষে মত দিয়েছেন৷
বাংলাদেশে গণভোটের ফল সামনে এল৷ ছবি- রয়টার্স
বাংলাদেশে গণভোটের ফল সামনে এল৷ ছবি- রয়টার্স
advertisement

জুলাই আন্দোলনের সময় গঠিত সংস্কার প্রস্তাবগুলি বাস্তবায়িত করা হবে কি না, সেই প্রশ্নের উত্তর পেতেই এবারের গণভোটের আয়োজন করা হয়েছিল৷ গণভোটে হ্যাঁ-এর পক্ষে সিংহভাগ ভোটার মত দেওয়ায় এবার জুলাই সনদের প্রস্তাবগুলি মেনে বাংলাদেশের সংবিধানে বদল আনার ক্ষেত্রে বাধা থাকল না৷

বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৪ কোটি ৮০ লক্ষ ৭৪ হাজার ৪১২৯ জন ভোটার হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছেন৷ না ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লক্ষ ৬৫ হাজার ৬২৭ জন৷

advertisement

হ্যাঁ ভোট জয়ী হওয়ায় কী বদল আসবে বাংলাদেশে?

হ্যাঁ ভোট জয়ী হওয়ায় বাংলাদেশে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমে গিয়ে কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির হাতে আরও বেশি ক্ষমতা দেওয়ার পথ খুলল৷

শাসক দল ছাড়াও বিরোধী দল এবং বিচারবিভাগের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটির হাতে সাংবিধানিক পদে নিয়োগের দায়িত্ব থাকবে৷

বাংলাদেশের সংবিধানের বর্তমান নিয়ম অনুযায়ী, কার্যনির্বাহী সব ক্ষমতাই প্রধানমন্ত্রীর হাতে ছিল৷ প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া প্রায় সমস্ত সিদ্ধান্তই রাষ্ট্রপতিকে নিতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অথবা মতামত নিয়ে৷ জুলাই প্রস্তাবে প্রধানমন্ত্রীর এই একচ্ছত্র ক্ষমতাই কমছে৷

advertisement

এ ছাড়াও কোনও জুলাই প্রস্তাব গৃহীত হলে সংসদে কোনও বিষয়ে ভোটাভুটির ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনতা আরও বাড়বে৷ এর পাশাপাশি বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় আরও বড় একটি পরিবর্তন আসবে৷ হ্যাঁ ভোট জয়ী হওয়ায় বাংলাদেশের সংসদ এবার হবে দ্বিকক্ষবিশিষ্ট৷ সংবিধান সংশোধন পদ্ধতিও বদলাবে৷ এবার থেকে সংখ্যাগরিষ্ঠ দল চাইলেই সহজে সংবিধান সংশোধন করতে পারবে না৷

advertisement

জুলাই সনদ কী?

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

২০২৪ সালের জুলাই আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার৷ এর মধ্যে দেশের সংবিধান, বিচারব্যবস্থা, দুর্নীতি দমন বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশের মতো বিভিন্ন বিভাগ এবং ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে কমিশন গঠন করা হয়৷ এই কমিশনগুলির দেওয়ার প্রায় ১৬৬টি সুপারিশকে বেছে নিয়ে রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া হয়৷ রাজনৈতিক দলগুলির সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনার ভিত্তিতে ৮৪টি সুপারিশকে চূড়ান্ত করা হয়৷ এই ৮৪টি সংস্কার সুপারিশ নিয়েই তৈরি হয় জুলাই জাতীয় সনদ৷ এই জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়িত করা হবে কি না, সেই সিদ্ধান্ত নিতেই গণভোটের আয়োজন হয়েছিল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Referendum Result: গণভোটে বিপুল ব্যবধানে জিতল হ্যাঁ ভোট! কী কী বদল আসবে বাংলাদেশে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল