TRENDING:

'দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে’- বাংলাদেশ নির্বাচনে ভোট দিয়ে একটাই প্রার্থনা অভিনেতা থেকে গায়কদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও গায়ক-গায়িকারা। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন তাঁরা। এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’- থেকে জানা যাচ্ছে বিভিন্ন অভিনয়শিল্পী, নির্মাতা ও গায়ক-গায়িকারা এই ভোটদানে অংশ নিয়েছেন।
News18
News18
advertisement

গতকাল দুপুরের দিকে ভোট দিয়ে কিছু কথা ফেসবুকে লিখেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ফেসবুকে তিনি লেখেন, ‘নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন শেষ করেছি। একটি আরও ভালো বাংলাদেশের প্রত্যাশায়। আপনি আপনার ভোট দিয়েছেন?’ । তাঁর সঙ্গে একমত প্রকাশ করে অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোট দিয়েছি।’

advertisement

সকাল থেকেই ঢাকা-সহ বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী ও গায়ক-গায়িকাসহ সাংস্কৃতিক কর্মীরা। ভোট দেওয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নাগরিক দায়িত্ব পালনের বার্তাও দিয়েছেন কেউ কেউ। এর মাঝে কেউ প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ দীর্ঘ ১৭ বছর পরে ভোট দিয়েছেন। ভোট নিয়ে তারকাদের মাঝে গতকাল দিনভর বেশ আগ্রহ লক্ষ করা গেছে।

advertisement

ঢাকা–১৭ আসনের ভোটার ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। বেলা সাড়ে তিনটায় বারিধারা স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি।

ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে বলেন, ‘খুবই স্মুথ সব। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর। কোনো ঝামেলা নেই। সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশ। সামনে যে আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে।’

advertisement

ভোট দিতে তারকাদের কেউ কেউ ঢাকা শহরে ছেড়েছেন। নওগাঁয় নিজের গ্রামের বাড়িতে ভোট দিয়েছেন মনোজ প্রামাণিক।

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালে ঢেকেছে অশোকনগরের ওএনজিসি প্ল্যান্ট, কবে শুরু হবে খনিজ তেল ও গ্যাস উত্তোলন?
আরও দেখুন

তরুণ গায়িকা পারশা মাহজাবিন বগুড়া অঞ্চলের ভোটার। ঢাকা থেকে দীর্ঘ ১৬ ঘণ্টার যানজট পেরিয়ে বগুড়া গিয়ে জীবনের প্রথম ভোট দিয়েছেন তিনি। ভোট দিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, ভোটদান কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি গণতান্ত্রিক কাঠামোর প্রতি নাগরিকের প্রত্যক্ষ অঙ্গীকার। ব্যক্তিগত অসুবিধা বা দূরত্ব এই দায়িত্ব পালনের পথে আমার জন্য প্রতিবন্ধক হতে পারে না।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
'দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে’- বাংলাদেশ নির্বাচনে ভোট দিয়ে একটাই প্রার্থনা অভিনেতা থেকে গায়কদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল