TRENDING:

Pinaki Bhattacharya: উগ্র জামাত সমর্থক, মৌলবাদের 'ব্যাপারী'! রেজাল্টের আভাস পেতেই চোখে জল, বাংলাদেশের ঐতিহাসিক ফলে হারলেন আসলে পিনাকী ভট্টাচার্যরা!

Last Updated:

Pinaki Bhattacharya: নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে, যা যথেষ্ট সন্তোষজনক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশে ঐতিহাসিক জয় পেল বিএনপি। পর্যুদস্ত হল জামাত। বিএনপি এবং তার শরিক দল মিলে পেয়েছে ২১২টি আসন, জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন, স্বতন্ত্র এবং অন্যরা পেয়েছে ৭টি আসন। ৩০০টি আসনের মধ্যে একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন হয়নি। বাকি ২৯৯টি আসনের নির্বাচনে বিএনপি জোট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে আমেরিকাও।
কে এই পিনাকী ভট্টাচার্য?
কে এই পিনাকী ভট্টাচার্য?
advertisement

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে, যা যথেষ্ট সন্তোষজনক। কিন্তু কোনও কোনও মহল থেকে অভিযোগ করা হয়েছে প্রবাসীদের ভোটের জন্য যে বিশাল ব্যবস্থা মুহাম্মদ ইউনূস সরকার করেছিল, তাতে একেবারেই সাড়া পাওয়া যায়নি। মাত্র ৪ শতাংশ প্রবাসী পোস্টাল ব্যালট পূরণ করে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কিন্তু গোটা বাংলাদেশজুড়ে এখন ভোটের শতাংশ নয়, বরং একজন প্রবাসী মানুষকে আলোচনা চলছে। তিনি হলেন পিনাকী ভট্টাচার্য। কে এই পিনাকী ভট্টাচার্য? পিনাকী ভট্টাচার্যের জন্ম ১৯৬৭ সালের  ১৫ ডিসেম্বর। তিনি ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশী প্রবাসী , অনলাইন অ্যাক্টিভিস্ট, এবং লেখক ও চিকিৎসক। তিনি ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত হয়েছিলেন। এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত। বাংলাদেশের রাজনীতির ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার ১৯টি গ্রন্থ রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ! কীভাবে নিজেদের রক্ষা করতে হবে, বলছেন পুলিশ সুপার!
আরও দেখুন

পিনাকী একসময় বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর ১৮টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাকটিভিস্ট, ইউটিউব, ফেসবুক, এক্সে সক্রিয়ভাবে আলোচনা করেন। ইউটিউব ও ফেসবুকে তাঁর লক্ষ লক্ষ অনুসারী রয়েছে। আর সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই পিনাকী হয়ে উঠেছিলেন জামাত এ ইসলামীর একনিষ্ঠ প্রচারক। দিনের পর দিন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মৌলবাদের চাষ করে গিয়েছেন পিনাকী। জুলাই গণআন্দোলনই হোক বা তার পর থেকে গোটা বাংলাদেশজুড়ে যে অশান্তি, প্রহসন চলেছে, তার নেপথ্যে পিনাকীরাই মূল মাথা ছিলেন বলে অভিযোগ উঠেছে বাংলাদেশের অন্দর থেকেই। তাই ভোটের ফলে যে পরাজয় জামাতের হল, তা আসলে পিনাকীদেরই পরাজয় বলে মনে করছেন সকলে। তাই বৃহস্পতিবার যখন বাংলাদেশের রায় যখন স্পষ্ট হয়ে যাচ্ছে, তখন সোশ্যাল মিডিয়ার এক অনুষ্ঠানে চোখের জল ফেলতে দেখা যায় পিনাকীকে। তাই একবাক্যে সকলেই বলছেন, আজকের এই পরাজয় যতটা জামাতের, ততটাই পিনাকীদের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pinaki Bhattacharya: উগ্র জামাত সমর্থক, মৌলবাদের 'ব্যাপারী'! রেজাল্টের আভাস পেতেই চোখে জল, বাংলাদেশের ঐতিহাসিক ফলে হারলেন আসলে পিনাকী ভট্টাচার্যরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল