TRENDING:

Bangladesh Election 2026 Results: বাংলাদেশে প্রাথমিক ভোটগণনায় এগিয়ে বিএনপি, পঞ্চগড়-১ আসনে হার সারজিস আলমের !

Last Updated:

Sarjis Alam loses Panchagarh-1 Battle: ভোট গণনার ফলাফলে নানা চমক দেখা দিয়েছে ৷ যার মধ্যে অন্যতম হল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারজিস আলমের হার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশে চলছে ভোটগণনা ৷ গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে অনেকটাই এগিয়ে রয়েছে সদ্যপ্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে-তে (স্থানীয় সময়) ভোটপর্ব মেটার পরে একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ গণভোটের গণনা শুরু হয়েছে। ইতিমধ্যেই ভোট গণনার রেজাল্টে নানা চমক দেখা দিয়েছে ৷ যার মধ্যে অন্যতম হল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারজিস আলমের (Sarjis Alam) হার ৷ তিনি পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও অটোয়ারী) আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের কাছে হেরেছেন ৷
হেরে গেলেন সারজিস আলম (Photo: Facebook)
হেরে গেলেন সারজিস আলম (Photo: Facebook)
advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির বিজয়ী হয়েছেন। তিনি ১ লক্ষ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। নওশাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম পেয়েছেন ১ লক্ষ ৬৬ হাজার ১২৬ ভোট।

আরও পড়ুন– ‘জীবনের প্রথম ভোট দিচ্ছি, খুবই এক্সাইটেড…!’ ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে বললেন ক্রিকেটার তামিম ইকবাল

advertisement

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন– জেসি স্ট্র্যাং কে? কানাডার সবচেয়ে ভয়াবহ স্কুলে গুলি চালানোর ঘটনায় ১৮ বছর বয়সী সন্দেহভাজনের পরিচয় জেনে নিন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহীদ সেনার আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মা! জানুন বীর সন্তানের বীরত্বের কাহিনি
আরও দেখুন

বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-সহ মোট ৫১টি দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন, এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ২৭৪ জন। এঁদের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Election 2026 Results: বাংলাদেশে প্রাথমিক ভোটগণনায় এগিয়ে বিএনপি, পঞ্চগড়-১ আসনে হার সারজিস আলমের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল