TRENDING:

American Gets Russian Citizenship: দু বছর লুকিয়ে ছিলেন ইউক্রেনে, রাশিয়ার নাগরিকত্ব পেলেন মার্কিন যুবক! কেন এত বড় পুরস্কার দিলেন পুতিন?

Last Updated:

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই মার্টিনডেলকে রাশিয়ার পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাশিয়ার নাগরিকত্ব পেলেন এক মার্কিন নাগরিক৷ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের সময় রুশ সেনাকে গোপনে সাহায্য করার পুরস্কার হিসেবেই ওই মার্কিন নাগরিককে নিজেদের পাসপোর্ট দিয়েছে রাশিয়া৷ মঙ্গলবার রাশিয়ার সংবাদমাধ্যমেই এই খবর প্রচারিত হয়েছে৷
ড্যানিয়েল মার্টিনডেল নামে মার্কিন যুবককে নাগরিকত্ব দিলেন পুতিন৷
ড্যানিয়েল মার্টিনডেল নামে মার্কিন যুবককে নাগরিকত্ব দিলেন পুতিন৷
advertisement

ওই মার্কিন নাগরিকের নাম ড্যানিয়েল রিচার্ড মার্টিনডেল৷ ইউক্রেনের সেনাবাহিনীকে পর্যুদস্ত করতে গোপনে তিনি রুশ সেনাকে সাহায্য করেন৷ পরবর্তী সময়ে পূর্ব ইউক্রেন থেকে তাঁকে উদ্ধার করে রাশিয়ার স্পেশ্যাল ফোর্স৷ মঙ্গলবার ক্রেমলিনে তাঁর হাতেই রাশিয়ার পাসপোর্ট তুলে দেওয়া হয়৷ রুশ ভাষায় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি ড্যানিয়েল রিচার্ড মার্টিনডেল স্বেচ্ছায় এবং সজ্ঞানে রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করছি এবং সংবিধান মেনে চলার শপথ নিচ্ছি৷’

advertisement

সংবাদমাধ্যমের সামনে তিনি আরও বলেন, ‘রাশিয়া শুধু আমার ঘরবাড়িই নয়, আমার পরিবারের মতো৷ রাশিয়া এখন থেকে শুধু আমার হৃদয়ে থাকবে না, আইনি ভাবেও এখন থেকে আমি রাশিয়ার নাগরিক৷’ রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই মার্টিনডেলকে রাশিয়ার পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ যদিও এ বিষয়ে আমেরিকার বিদেশমন্ত্রকের মুখপাত্রের কোনও প্রতিনিধির প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

advertisement

স্বঘোষিত খ্রিস্টান সন্ন্যাসী মার্টিনডেল অন্যান্য অনেক বিদেশির মতোই রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করেন৷ যদিও ইউক্রেনে লুকিয়ে থেকে তাঁর মতো খুব সংখ্যক বিদেশিই রাশিয়াকে সাহায্য করেছেন৷ ২০১৮ সাল থেকেই রাশিয়ায় বসবাস করছেন মার্টিনডেল৷ সেই সূত্রেই রাশিয়ার প্রতি প্রেম গড়ে ওঠে তাঁর৷ ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পুরোদস্তুর হামলা চালানো শুরুর আগে থেকেই পোল্যান্ডে থাকতে শুরু করেন মার্টিনডেল৷ সেই সময়েই সাইকেলে চড়ে সীমান্ত পেরিয়ে পোল্যান্ড থেকে ইউক্রেনে ঢুকে পড়েন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

রাশিয়ার সঙ্গে সংঘাতের সময় ইউক্রেনের লিভিভ শহরে থাকতে শুরু করেন তিনি৷ মার্টিনডেল জানিয়েছেন, নিছক যুদ্ধের সময়ের রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকার জন্যই এই ঝুঁকি নিয়েছিলেন তিনি৷ এর পরের দু বছর পূর্ব ইউক্রেনের একটি গ্রামে লুকিয়ে থেকে রুশ বাহিনীকে সাহায্য করেন মার্টিনডেল৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
American Gets Russian Citizenship: দু বছর লুকিয়ে ছিলেন ইউক্রেনে, রাশিয়ার নাগরিকত্ব পেলেন মার্কিন যুবক! কেন এত বড় পুরস্কার দিলেন পুতিন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল