TRENDING:

Hooghly News|| হুগলিতে ছিপে উঠল দানব মাছ! ভিডিও দেখে আঁতকে উঠবেন

Last Updated:

প্রায়ই সংবাদমাধ্যমে দানবীয় মাছের খবর দেখাযায়। যেখানে দিঘার মোহনায় জেলেদের জালে ধরা পড়ে বিশাল দানবাকৃতির মৎস্য। তবে এবার জালে নয় ছিপে উঠল দানব আকৃতির মাছ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: প্রায়ই সংবাদমাধ্যমে দানবীয় মাছের খবর দেখা যায়। দিঘার মোহনায় মাঝেমধ্যেই জেলেদের জালে ধরা পড়ে বিশাল দানবাকৃতির মৎস্য। তবে এ বার জালে নয়, ছিপে উঠল দানব আকৃতির বিশাল মাছ। ঘটনাটি ঘটেছে ধনিয়াখালি ব্লকের অন্তর্গত জালপাড়ের একটি পুকুর থেকে। প্রশান্ত লাহা নামের হুগলির এক বাসিন্দার ছিপে ধরা পড়ে ২৫ কেজি ওজনের বিশাল একটি মাছ। মাছ দেখার জন্য ভিড় লেগে যায় স্থানীয় বাসিন্দাদের।
advertisement

মাছ ধরার নেশা রয়েছে বহু মানুষে। অনেকে আবার মাছ ধরাকেই নিজের জীবনে পেশা বানিয়ে জীবন অতিবাহিত করেন। ধনিয়াখালি ব্লকের অন্তর্গত একটি জলাশয়ে রবিবার থেকে মাছ ধরার জন্য পাশ চালু হয়। টিকিট কেটে মাছ ধরার শখ পূরণ করার জন্য অনেক মৎস্য শিকারীরাই একত্রিত হন এই এলাকায়। পাশ চালু হওয়ার প্রথম দিনেই চিপে ওঠে বিশাল আকৃতির এক মাছ। তার জন্য মেহনত কম ছিল না। দীর্ঘ তিন ঘন্টা মাছের সঙ্গে লড়াই করে মাছটিকে অবশেষে ডাঙ্গায় তুলে আনেন প্রশান্ত লাহা। দৈত্যাকার মাছটি দেখার জন্য স্থানীয় মানুষদের উত্তেজনাও ছিল তুঙ্গে।

advertisement

আরও পড়ুনঃ রূপনারায়ণে মৎস্যজীবীর জালে দৈত্যাকার মাছ! ওজন শুনলে চমকে উঠবেন

ছেলে মেয়ে নির্বিশেষে সবাই ছুটে আসেন মাছটি দেখার জন্য। ২৫ কেজি ওজনের মাছটি উচ্চতায় প্রায় আড়াই ফুট। দৈত্যাকার মাছ ধরে আনন্দে আত্মহারা মৎস্য শিকারী প্রশান্ত লাহা। এ প্রসঙ্গে প্রশান্ত লাহা জানান, এ দিন সকাল থেকেই মাছ ধরার প্রস্তুতি নিয়ে পুকুরের পাড়ে একত্রিত হন। এত বড় মাছ তাঁর ছিপে উঠবে আশা করেননি কখনও। দুপুর দুটো নাগাদ মাছটি ধরা পড়ে।

advertisement

View More

মাছটি ছিপ গেলার পরে শুরু হয় মাছের সঙ্গে লড়াই। যে কোনও মুহূর্তেই চিপের সুতো ছিঁড়ে মাছটি পালিয়ে যেতে পারত। খুবই সন্তর্পনে অতি দক্ষতার সঙ্গে তিন ঘন্টা ধরে মাছটিকে জলে খেলান তিনি। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পরে মাছটিকে ডাঙ্গায় তুলে আনতে সক্ষম হন তারা। তিনি আরও জানান, মাছ ধরার নেশায় বিভিন্ন জায়গায় তিনি মাছ ধরতে গিয়েছেন। আগে কখনওই এত বড় মাছ তিনি ধরতে পারেননি। মাছটিকে নিয়ে তিনি কী করবেন সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাছটি তার বাড়ির জন্যে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের সবাই মিলে মাছের স্বাদ উপভোগ করবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছুটির দিনে দিঘা যাচ্ছেন? ওল্ড দিঘার ঝাউবনে আপনার জন্য অপেক্ষা করছে এক বিরাট সারপ্রাইজ!
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News|| হুগলিতে ছিপে উঠল দানব মাছ! ভিডিও দেখে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল