TRENDING:

Asit Majumdar: 'আমার অসমাপ্ত কাজ শেষ করবে!' অভিমান ভুলে দেবাংশুকে বুকে জড়িয়ে বললেন অসিত

Last Updated:

দল টিকিট না দেওয়ায় প্রথমে রাজনীতি ছাড়ার কথাও বলেছিলেন চুঁচুড়ার তিন বারের বিধায়ক অসিত মজুমদার৷ প্রার্থী হওয়ার পর বাড়ি গিয়ে তাঁকে প্রণাম করেন দেবাংশু৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ, চুঁচু়ড়া: গতকাল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার৷ দলেরই সাংসদকে কটাক্ষ করে অসিত বলেছিলেন, চুঁচুড়ায় দলের প্রার্থী দেবাংশু যদি রচনার সঙ্গে ভোট প্রচার করেন তাহলে ভোটে হারবেন।
দেবাংশুকে জড়িয়ে ধরলেন অসিত৷
দেবাংশুকে জড়িয়ে ধরলেন অসিত৷
advertisement

আজ দেবানন্দপুরে দেবাংশুকে নিয়ে সভা করলেন অসিত মজুমদার। দেবাংশুকে বুকে জরিয়ে ধরে বললেন, আমার অসমাপ্ত কাজ দেবাংশু শেষ করবে।

দল টিকিট না দেওয়ায় অভিমান হয়েছিল চুঁচুড়ার তিন বারের বিধায়ক অসিত মজুমদার। তাঁর টিকিট না পাওয়ার জন্য সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে গতকাল অসিত বলেছিলেন,”দিদির কান ভরে আমার টিকিট কেটে দিয়েছে রচনা। দিদি নম্বর ওয়ান হয়ে দলের সর্বনাশ করছে।’

advertisement

পাল্টা গতকাল চুঁচুড়া ঘড়ির মোড়ের সভা থেকে রচনা বন্দ্যোপাধ্যায় অসিত মজুমদারের নাম না করে বলেছিলেন, ‘চুঁচুড়ার মানুষের অনেক অভিযোগ আছে৷ গত ১৫ বছরে অনেক বঞ্চনা আছে। এবার নতুন চুঁচুড়া উপহার দেবো আমি আর দেবাংশু।’

সেরা ভিডিও

আরও দেখুন
১৫ হাজার ভোটারের পা ছুঁয়ে আশীর্বাদ, এক লক্ষে পৌঁছানোর লক্ষ্য এই তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

এ দিন সাংসদের সেই অভিযোগের জবাব দিয়ে অসিত মজুমদার আবার বলেন, ‘১৫ বছে অনেক কাজ করেছি। দেবাংশুর মতো তরতাজা তরুণকে জেতাতে পারলে যা বাকি কাজ আছে তা দেবাংশু সমাপ্ত করবে। ভয় পাবেন না আমি আপনাদের পাশে আছি।নতুন চুঁচুড়া গড়ার কাজ দেবাংশু এগিয়ে নিয়ে যাবে। তাই তাঁকে জয়ী করে বিধানসভায় শপথবাক্য পাঠ করার সুযোগ করে দিন।’

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
Asit Majumdar: 'আমার অসমাপ্ত কাজ শেষ করবে!' অভিমান ভুলে দেবাংশুকে বুকে জড়িয়ে বললেন অসিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল