এলাকায় প্রচারে গিয়ে কোথাও বয়স্ক মানুষদের পা ধুয়ে দিচ্ছেন, আবার কোথাও মন দিয়ে সংকীর্তন শুনতে দেখা যাচ্ছে তাঁকে। অনেক ক্ষেত্রেই কর্মীদের নিয়ে মাটিতে বসেই সভা করছেন তিনি। কৌশিক রায়ের দাবি, “ভোলেনাথ সহায় রয়েছেন, তাঁর কৃপায়ই জয় আসবে।” এমনকী তাঁর কথায়, স্বপ্নে ভোলেনাথের নির্দেশও পেয়েছেন বলে দাবি করেন তিনি। প্রায় প্রতিটি সভায় তাঁর হাতে দেখা যায় ‘জ্ঞান মুদ্রা’ বা ‘চিন মুদ্রা’, যা তাঁর মতে মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে।
advertisement
আরও পড়ুন: হাতে মাত্র ৩ ঘণ্টা, তুমুল ঝড়-বৃষ্টি-বাজের পূর্বাভাস কলকাতা-সহ ১২ জেলায়! আবহাওয়ার বড় খবর
তিনি আরও জানিয়েছেন, “জয় না পাওয়া পর্যন্ত মাটিতে বসেই সভা করব, বিশেষ প্রয়োজন ছাড়া চেয়ারে বসব না।” ময়নাগুড়ি বিধানসভায় প্রায় আড়াই লক্ষ ভোটার রয়েছে। গত বিধানসভা নির্বাচনে প্রায় ১২ হাজার ভোটে জয়ী হয়েছিলেন কৌশিক রায়। তবে এবারে প্রায় ছয় হাজার ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে (এসআইআর প্রক্রিয়া) আলোচনা চলছে এলাকায়। এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রামমোহন রায় এবং আরএসপি প্রার্থী সুদেব রায়ও লড়াইয়ে রয়েছেন। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের পর কৌশিক রায়কে এলাকায় তেমন দেখা যায়নি।
আরও পড়ুন: ‘এবার পুজোয়…’, প্ল্যান করে ফেসবুকে শেয়ার করেছিলেন রাহুল, জ্বলজ্বল সেই পোস্টে অনুরাগীদের হাহাকার!
যদিও নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে তিনি দাবি করেছেন, বিভিন্ন স্কুলে টেবিল-চেয়ার-সহ নানা সাহায্য করেছেন। সব মিলিয়ে ধর্মীয় বিশ্বাস, সরল জীবনযাপন এবং ব্যতিক্রমী প্রচার কৌশল– এই তিনকে হাতিয়ার করে ময়নাগুড়ির ভোটের লড়াইয়ে আলাদা মাত্রা যোগ করেছেন বিজেপি প্রার্থী কৌশিক রায়। এখন দেখার, ভোটের ফলাফল তাঁর এই আত্মবিশ্বাসকে কতটা বাস্তবে রূপ দেয়।





