advertisement

Rahul Arunoday Banerjee Post: 'এবার পুজোয়...', প্ল্যান করে ফেসবুকে শেয়ার করেছিলেন রাহুল, জ্বলজ্বল সেই পোস্টে অনুরাগীদের হাহাকার!

Last Updated:

Rahul Arunoday Banerjee Post: ১৭ মার্চ, ২০২৬ সকাল সাড়ে আটটায় রাহুল ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন তাঁর এ বছরের পুজোর প্ল্যান। ফেসবুকে সেই লেখা জ্বলজ্বল করছে এখনও। রাহুল আর নেই...

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
কলকাতা: এবারের পুজোর প্ল্যান ঠিক করে ফেলেছিলেন বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে বিভিন্ন লাইভ-ছবির মাঝে এ বছরের দুর্গাপুজোয় কী ইচ্ছে তাঁর, সেকথা ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। রবিবার অকালপ্রয়াণের পর রাহুলের পুজোর প্ল্যান ভাইরাল।
১৭ মার্চ, ২০২৬ সকাল সাড়ে আটটায় রাহুল ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, ‘এবার পুজোয় usa থাকছি, দেখা হবে’। পোস্টে অনুরাগীরা প্রিয় অভিনেতার কাছে জানতে চেয়েছেন, কেন যাচ্ছেন সেখানে তিনি? কোথায় যাচ্ছেন? সেখানে রাহুল উত্তর দিয়ে জানিয়েছেন, শিকাগো যাবেন তিনি। অনেকেই সেখানে লিখে জানতে চেয়েছেন, নাটকের শো রয়েছে কি না, না কি বেড়াতে যাচ্ছেন? তবে ঠিক কী কারণে সেখানে যাওয়া তা সরাসরি লেখেননি।
advertisement
advertisement
রবিবার অভিনেতার অকালপ্রয়াণের খবরে অনেকেই সেই পোস্টে গিয়ে লিখেছেন, ‘নিয়তির কী পরিহাস, পুজোর প্ল্যান সারা, এদিকে আর বেঁচেই রইল না।’ কেউ আবার দুঃখপ্রকাশ করে লিখেছেন, ‘আপনাকে সামনে থেকে দেখার ইচ্ছে ছিল, আর কোনওদিন হবে না’। শোকে পাথর ভক্তরা অনেকেই আক্ষেপ করে লিখেছেন, ‘ভবিষ্যৎ নিয়ে ভেবে কী হবে, আজ বাঁচুন আগে’।
advertisement
আরও পড়ুন: এক মাস টানা চা না খেলে শরীরে কী হয় জানেন? জানলে চমকে যাবেন…
রবিবার আচমকাই আসে খবর। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘটে দুর্ঘটনা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে রাহুলের। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। সোমবার কেওড়াতলা মহাশ্মশানে অনাড়াম্বরে শেষকৃত্য সম্পন্ন হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee Post: 'এবার পুজোয়...', প্ল্যান করে ফেসবুকে শেয়ার করেছিলেন রাহুল, জ্বলজ্বল সেই পোস্টে অনুরাগীদের হাহাকার!
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement