TRENDING:

Vikrant Massey: আসছে 'প্রথম সন্তান', আদুরে পোস্টে নতুন অতিথি আসার সুখবর দিলেন বিক্রান্ত

Last Updated:

Vikrant Massey: ফের সুখবর বিনোদন জগতে৷ বাবা হতে চলেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি৷ রবিবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একথা নিজেই জানিয়েছেন অভিনেতা৷ বিয়ের এক বছর পূর্ণ হতেই ভক্তদের সুখবর দিলেন বিক্রান্ত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ফের সুখবর বিনোদন জগতে৷ বাবা হতে চলেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি৷ রবিবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একথা নিজেই জানিয়েছেন অভিনেতা৷ বিয়ের এক বছর পূর্ণ হতেই ভক্তদের সুখবর দিলেন বিক্রান্ত৷
নতুন অতিথি আসার সুখবর দিলেন বিক্রান্ত
নতুন অতিথি আসার সুখবর দিলেন বিক্রান্ত
advertisement

গত বছর অভিনেত্রী শীতল ঠাকুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা৷ বিয়ের এক বছরের মধ্যেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তারকা দম্পতি৷ দিনকয়েক আগেই তাঁদের সন্তান আসার খবর নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷ এবার সেই খবর নিজেই জানালেন অভিনেতা৷ খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷

আরও পড়ুন-সত্যিই কি অন্তঃসত্ত্বা? কবে মা হচ্ছেন ক্যাটরিনা? আসল সত্য ফাঁস হতেই তোলপাড়

advertisement

আরও পড়ুন- বিছানায় শয্যাশায়ী জিনাত আমন! ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত, এখন কেমন আছেন অভিনেত্রী?

নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি পোস্টে বিক্রম জানিয়েছেন, আগামী বছরই বাবা হতে চলেছেন তিনি৷ বিয়ের ছবিতে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে একগাল হেসে পোজ দিয়েছেন তারকা দম্পতি৷ ‘উই আর এক্সপেক্টিং, ২০২৪ সালেই সন্তান আসছে’৷ পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে- ‘নতুন শুরু’৷ বিক্রান্তের এই পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ অনুরাগীদের পাশাপাশি অন্যান্য তারকারাও হবু বাবা ও মাকে অভিনন্দন জানিয়েছেন৷ উল্লেখ্য, ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজের সেটে শীতলের সঙ্গে প্রথম আলাপ হয় বিক্রান্তের৷ শ্যুটিংয়ের সেট থেকে বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম৷ গত বছর ফেব্রুয়ারি মাসে শীতল ঠাকুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিক্রান্ত৷ বিবাহিত জীবন নিয়ে কোনওদিন জনসমক্ষে আলোচনা না করলেও বিয়ের এক বছর পার করেই সুখবর দিয়েছেন অভিনেতা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

ধারাবাহিকের গন্ডি পেরিয়ে বলিউডে লুটেরা ছবি দিয়ে ডেবিউ হয় বিক্রান্তের৷ ছবিতে রণবীর সিংহের প্রিয় বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল তাকে৷ ২০২০ সালে মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবিতে দীপিকার বিপরীতে নজর কাড়েন বিক্রান্ত৷ তবে মির্জাপুর সিরিজে বাবলু পন্ডিতের চরিত্রে জনপ্রিয়তা পান অভিনেতা৷ ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে, বিধু বিনোদ চোপড়ার টুয়েলভ ফেইলে দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে৷ চলতি বছর ২৭ অক্টোবর ছবিটি মুক্তি পেতে চলেছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vikrant Massey: আসছে 'প্রথম সন্তান', আদুরে পোস্টে নতুন অতিথি আসার সুখবর দিলেন বিক্রান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল