বরুণের অসুস্থতার খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই চিন্তার ভাঁজ তাঁর অনুরাগীদের কপালে। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই। এ বার তাঁদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন 'যুগ যুগ জিও'-র অভিনেতা। তিনি লেখেন, "আমি জানি, সম্প্রতি এক সাক্ষাৎকারে আমার শরীর সম্পূর্ণ ভাবে ঠিক না থাকার কথা বলেছি। এর পর থেকে আমার প্রতি আপনাদের ভালবাসা এবং আমার স্বাস্থ্য নিয়ে ভাবনাচিন্তা দেখে আমি আপ্লুত। আবার নিজের সবটা দিয়ে কাজ করার শক্তি ফিরে পেয়েছি।"
advertisement
আরও পড়ুন: হঠাৎ মেয়ে বলে, ডান হাত নড়ছে না, তখনই সব্যকে ডেকে হাসপাতাল ছুটলাম: ঐন্দ্রিলার মা
আরও পড়ুন: নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, অবশেষে এল সব্যসাচীর পোস্ট! লড়ছে ঐন্দ্রিলা
বরুণের সমস্যা শুরু হয়েছিল 'যুগ যুগ জিও' ছবিতে কাজ করার সময়ে। এই রোগে কেন্দ্রীয় ভেস্টিবিউলার সিস্টেমের কার্যকারিতা আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। মানুষের কান ও মস্তিষ্কের ভারসাম্য রক্ষাকারী অঙ্গগুলি ঠিক করে কাজ করে না। এই ভেস্টিবিউলার সিস্টেম চোখ এবং পেশির সাহায্যে সারা দেহের ভারসাম্য বজায় থাকে। আর সেখানেই সমস্যা দেখা দিয়েছে বরুণের।
এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকে পরিশ্রম করা কিছুটা কমিয়েছেন। আপাতত তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। সেই তালিকায় রয়েছে 'ভেড়িয়া', 'বাওয়াল'।
রোগ সামলে ঘুরে দাঁড়াচ্ছেন বরুণ। ফের পুরনো ছন্দে ফেরার অপেক্ষায় তিনি।
