TRENDING:

Varun Dhawan On Daughter's Disease: চলে যায় হাঁটা, দৌড়নোর ক্ষমতা... বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ান-নাতাশার শিশুকন্যা লারা

Last Updated:

Varun Dhawan On Daughter's Disease:বরুণ ধাওয়ান জানিয়েছেন যে তাঁর মেয়ে লারা, যার ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ’ ধরা পড়েছিল, তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি, তবে তাকে স্পাইকা কাস্ট পরে থাকতে হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বরুণ ধাওয়ান সম্প্রতি জানিয়েছেন যে তাঁর শিশুকন্যা ডেভলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ (ডিডিএইচ) রোগে আক্রান্ত। যার ফলে তার স্বাভাবিকভাবে হাঁটা ও দৌড়ানোর ক্ষমতা ব্যাহত হয়েছে। বরুণ ও তাঁর স্ত্রী নাতাশার কোলে ২০২৪ সালে ভূমিষ্ঠ হয়ে আসে তাঁদের মেয়ে লারা। ‘বি এ ম্যান, ইয়ার!’-এর সাম্প্রতিক একটি পর্বে বরুণ বলেছেন, লারার বয়স যখন প্রায় দেড় বছর, তখন রোগটি ধরা পড়েছিল। তিনি জানান, পরে  একটি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয় এবং লারা এখন সুস্থ হয়ে উঠছে।
বরুণ-নাতাশার কন্যা লারা এখন সুস্থ হয়ে উঠছে
বরুণ-নাতাশার কন্যা লারা এখন সুস্থ হয়ে উঠছে
advertisement

বরুণ ধাওয়ান বলেন, “আমার মেয়ের ডিডিএইচ ধরা পড়েছে, যেখানে নিতম্বের হাড় তার সকেট থেকে সরে যায়। এক পা অন্যটির চেয়ে ছোট হয়ে যায়, যার কারণে সে ঠিকমতো হাঁটতে বা দৌড়তে পারে না।’’

তিনি আরও যোগ করেন, “পশ্চিমী দুনিয়ায় এই রোগের খুব  ভাল চিকিৎসা সদ্যোজাত শিশুর জন্ম থেকেই হয়, ভারতে সব জায়গায় এতটা নেই। কিন্তু এখানেও অনেক ভাল ডাক্তার আছেন যাঁরা এর যত্ন নেন।’’ বরুণ আরও জানান তাঁদের মেয়ের অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। একটি পদ্ধতির মাধ্যমেই চিকিৎসকরা হিপ আগের জায়গায় ফিরিয়ে আনতে পেরেছিলেন। কিন্তু তাকে স্পাইকা কাস্ট অবস্থানে থাকতে হয়েছিল। তার মানে, তাকে আড়াই মাস কাস্টের মধ্যে থাকতে হয়েছিল। যা অত্যন্ত কঠিন। তাকে অ্যানেস্থেসিয়াও দেওয়া হয়েছিল এবং তার পর যখন তার জ্ঞান ফেরে, সে কাস্ট পরা অবস্থায় ছিল। এখন কাস্টটি খোলা হয়েছে। আমি এই বিষয়ে একটি বই লিখতে চাই।”

advertisement

আরও পড়ুন : বাথরুমের নোংরা বালতি-মগ দেখে গা ঘিনঘিন করছে? রান্নাঘরের ১ চিমটে সাদা গুঁড়োতেই হবে ঝকঝকে তকতকে…চুটকিতে সাফ চটচটে শ্যাওলা-ময়লা

প্রসঙ্গত বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল ২০২১ সালের ২৪শে জানুয়ারি বিয়ে করেন। আলিবগের ‘দ্য ম্যানশন হাউস’-এ বিয়ে করার আগে এই জুটি বেশ কয়েক বছর ধরে প্রেম করছিলেন। ছোটবেলার এই প্রেমিক-প্রেমিকা ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে একটি ঘরোয়া বিয়ের আয়োজন করেছিলেন। ২০২৪ সালের ৩ জুন তাঁদের কন্যা লারা জন্মগ্রহণ করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

অভিভাবকদের এই ধরনের অবস্থার প্রতি সতর্ক থাকতে বলে বরুণ আরও বলেন যে, শিশুরা যাতে সঠিক সময়ে প্রাপ্য যত্ন পায়, তা নিশ্চিত করার জন্য দ্রুত চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Varun Dhawan On Daughter's Disease: চলে যায় হাঁটা, দৌড়নোর ক্ষমতা... বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ান-নাতাশার শিশুকন্যা লারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল