TRENDING:

সুখবর! ফের পর্দায় গুনগুন-সৌজন্য জুটি, সঙ্গে থাকছেন ইন্দ্রাশিস, লীনার গল্পে নয়া মোড়

Last Updated:

Trina Saha : পর্দায় ফের আসছে গুনগুন-সৌজন্য জুটি। তবে এখানেই শেষ নয়, আরও বড় চমক রয়েছে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের পর্দায় তৃণা সাহা-কৌশিক রায়। সন্ধ্যেবেলা টিভি খুললেই গুনগুন আর সৌজন্যের খিটিরমিটির না হলে যেন জমত না দর্শকের৷ সিরিয়াল শেষ হওয়ার পরে এই জুটিকে আর দেখতে পাবে না বলে বেশ দুঃখও হয়েছিল দর্শকদের৷ তবে তাঁদের জন্য খুশির সংবাদ এনে দিলেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়৷ পর্দায় ফের আসছে গুনগুন-সৌজন্য জুটি। তবে এখানেই শেষ নয়, আরও বড় চমক রয়েছে এইখানে, সঙ্গে থাকবেন ইন্দ্রাশিস রায়। তাঁকে এই মুহূর্তে দর্শক দেখছেন লীনা অন্য ধারবাহিক ‘ধুলোকণা’-এ। তবে কি আবার ত্রিকোণ প্রেম?
advertisement

স্টুডিয়োপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে লীনা গঙ্গোপাধ্যায় এইবার রাজনৈতিক প্রেক্ষাপটেই নতুন মেগার গল্প সাজাচ্ছেন৷ গল্পের নায়িকা তৃণা সাহার সঙ্গে যোগাযোগ করেছিল নিউজ১৮বাংলা৷ তিনি জানান, "আমি এখনও কিছু জানি না৷ সিরিয়ালের নাম, চরিত্রের নাম এখনও জানানো হয়নি আমায়৷ এটুকুই জানি সিরিয়ালটা হচ্ছে৷ স্টার জলসা এবং লীনা দি বলেছে, তাই আমি হ্যাঁ বলে দিয়েছি৷"

advertisement

আরও পড়ুন : 'তোমার ওই এক্সপ্রেশনই...' বিরাটকে নিয়ে এ কী লিখে ফেললেন অনুষ্কা! তোলপাড়

আরও পড়ুন : সামনেই পঞ্চায়েত ভোট! তার আগেই দুই ভিন্ন দলের নেতা দেব-মিঠুন একসঙ্গে পুজো সারলেন বেনারস মন্দিরে

অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তাঁর বিপরীতে কাকে দেখা যাবে? উত্তরে তিনি জানান, "কৌশিক (রায়) রয়েছে৷ সঙ্গে রয়েছে ইন্দ্রাশিস রায়।" বোঝাই যাচ্ছে ফের প্রাইম টাইম মাতাতে আসছে আরেক মেগা সিরিয়াল৷ এই মুহূর্তে নায়িকার ঝুলিতে একগুচ্ছ কাজ। তাঁর আগামী সিরিজ ‘গভীর জলের মাছ’-এর প্রচার শুরু হয়েছে। এছাড়াও কথা চলছে নতুন কাজের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

তৃণাকে প্রশ্ন করা হয়, সম্প্রতি নীলের নতুন সিরিয়াল এসেছে স্টার জলসাতেই৷ এ তো বেশ টক্কর হবে৷ বাড়িতেও কি টক্কর চলে কাজ নিয়ে? উত্তরে অভিনেত্রী জানান, "কোনওদিনই কম্পিটিশন ছিল না আমাদের মধ্যে, এর আগেও ও অন্য চ্যানেলে ছিল, আমি অন্য চ্যানেলে ছিলাম৷ সবসময়ই একটা হেলদি ব্যপার ছিল৷ বাড়িতে তো আসলে আমার কাছে আর্টিস্ট নীল নয়, আমিএ এই তৃণা নই৷ তবে হ্যাঁ ওই কোনটা বেশি ভাল লাগছে, ওই ক্রিটিসিজমটা রয়েছে আমাদের মধ্যে৷"

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুখবর! ফের পর্দায় গুনগুন-সৌজন্য জুটি, সঙ্গে থাকছেন ইন্দ্রাশিস, লীনার গল্পে নয়া মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল