রাহুল চলে গিয়েছে, এ খবর বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে, জানালেন বাদশা৷ তিনি বলেন, ‘‘জানি না কী বলব৷ এটা কোনও খবর হল? রবি ওঝার প্রোডাকশনে প্রথম দেখেছিলাম ওকে। জিজ্ঞেস করেছিলাম কোন ক্লাসে পড়িস? বলেছিল কলেজে পড়ে। জানি না এই ঘটনা গুলো কেন হয়’’৷
advertisement
সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল পুরো টিম। শ্যুটিংয়ের সময়েই সমুদ্র তলিয়ে যান রাহুল। তাঁর সঙ্গেই শ্যুটিংয়ের সেটে তালসারিতেই ছিলেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়৷ সহ-অভিনেতার হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ তিনি৷
ভাস্বর জানালেন, ‘‘তিনটেয় প্যাক আপ হয়ে যায়। বেরিয়ে যান। কিছুক্ষণ পর জানতে পারেন, জলে ডুবে গিয়েছেন রাহুল। আধ ঘণ্টা পর খবর পান রাহুল মারা গিয়েছেন। কোনও ইনটক্সিকেসন (মাদক জাতীয় দ্রব্য গ্রহণ) ঘটনা ঘটেনি।’
সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল সিরিয়ালের কলাকুশলীরা। ছিলেন অভিনেতা নীল, মধুমিতা চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সাহানা-সহ গোটা টিম। সূত্রের খবর, রবিবার সিরিয়ালের শ্যুটিং চলছিল সকাল থেকেই। রাহুলের শেডিউল ছিল পরের দিকে। তত ক্ষণে বাকি অভিনেতারা শট দিয়ে তালসারি ছেড়ে চলে গিয়েছিন। রাহুলের নৌকা-বিহারের একটা শট ছিল। নৌকায় চেপে মাঝ সমুদ্রে যান অভিনেতা। সঙ্গে ছিলেন টেকনিশিয়ানরা। জানা যায়, শট দেওয়ার সময়েই জলে পড়ে তলিয়ে যান রাহুল। ঘণ্টাখানেক খোঁজার পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসকরাই অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন।
