Rahul Last Shooting: শেষ শ্যুটিং-এর ছবি, প্রাণবন্ত অভিনেতা রাহুল, কে জানত একদিন পরই আর থাকবেন না তিনি...
- Reported by:Sujit Bhowmik
- news18 bangla
- Published by:Pooja Basu
Last Updated:
শনিবার রাহুলের শ্যুটিং-এর ছবি সামনে আসছে৷ তাঁকে দেখা গিয়েছে নিজস্ব মেজাজে৷ কে জানত যে রবিবার এই শ্যুটিং স্পটেই ঘটে যাবে মর্মান্তিক ঘটনা৷
advertisement
1/7

রবিবার সন্ধেবেলা মর্মান্তিক দুর্ঘটনা৷ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল পুরো টিম। সূত্রের খবর, রবিবার সিরিয়ালের শ্যুটিং চলছিল সকাল থেকেই। রাহুলের শেডিউল ছিল পরের দিকে৷ তত ক্ষণে বাকি অভিনেতারা শ্যুটিং সেরে তালসারি ছেড়ে চলে গিয়েছেন।
advertisement
2/7
সকাল থেকে শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল এবং তাঁর সহকর্মীরা। বিকেলের দিকে শুটিং শেষ হয়। (সুজিত ভৌমিক)
advertisement
3/7
শুটিং ইউনিটের একটি সূত্রে খবর, তার পর একাই জলে নামেন রাহুল। রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রও ছিলেন । তবে তিনি সৈকতেই দাঁড়িয়েছিলেন।
advertisement
4/7
অভিনেতা ভাস্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন শ্যুটিং টিমে৷ তিনি জানান, ‘‘তিনটেয় প্যাক আপ হয়ে যায়। বেরিয়ে যান। কিছুক্ষণ পর জানতে পারেন, জলে ডুবে গিয়েছেন রাহুল। আধ ঘণ্টা পর খবর পান রাহুল মারা গিয়েছেন। কোনও ইনটক্সিকেসন (মাদক জাতীয় দ্রব্য গ্রহণ) ঘটনা ঘটেনি।’
advertisement
5/7
শনিবার রাহুলের শ্যুটিং-এর ছবি সামনে আসছে৷ তাঁকে দেখা গিয়েছে নিজস্ব মেজাজে৷ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে শ্যুটিং চলছিল৷
advertisement
6/7
অভিনতা হিসেবে তিনি ছিলেন খুবই পরিণত৷ ছিল তাঁর অগাধ জ্ঞানও৷ সিনেমা-থিয়েটারের পাশাপাশি শুরু করেছিলেন তাঁর পডকাস্ট চ্যানেল সহজ কথা৷ (সুজিত ভৌমিক)
advertisement
7/7
দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা রাহুলের৷ স্ত্রী প্রিয়াঙ্কা কলকাতাতেই ছেলে সহজকে নিয়ে আছেন। এই মর্মান্তিক খবরে শোকের ছায়া টলিউড-সহ গোটা বাংলায়। উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি থেকে বড়পর্দায় সফর শুরু করেছিলেন রাহুল।