Rahul Arunoday Banerjee Memories: দোলের রঙ থেকে পাহাড়ি নদীর পাশে ছেলেকে জড়িয়ে অনাবিল হাসি...রাহুল-প্রিয়াঙ্কার সহজপাঠ আজ শুধুই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ফেলে আসা মুহূর্তের জলছবি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Rahul Arunoday Banerjee Memories: শুধু মাত্র অভিনেতার পরিসরে নিজেকে আটকে রাখতে চাননি। মেলে দিয়েছিলেন দিগন্ত বিস্তৃত পাখনা। সব কিছু ফেলে উড়ে গেলেন রাহুল অরুণোদয়। পড়ে রইল প্রিয়াঙ্কা, সহজ, মা, দাদা...অগণিত ভক্ত ও অসংখ্য অনুরাগী
advertisement
1/12

জীবন চলছে, চলতে চলতে গল্প বলছে। কিন্তু জীবন থেমে যায় আচমকাই কাউকে কিচ্ছু আগাম আভাস না দিয়েই। শুধু সোশ্যাল মিডিয়ায়র অলীক দেওয়ালে রয়ে যায় ফেলে যাওয়া সময়ের ফ্রেমবন্দি মুহূর্তের জলছবি।
advertisement
2/12
অভিনয়ের ক্ষেত্রে বাবা ছিলেন তাঁর প্রথম শিক্ষক। বাবাকে নিয়ে রাহুল ছিলেন পজেসিভ। বাবার কোলে কাউকে দেখলে কান্না থামাতে পারতেন না। বাবা-মা-দাদার সঙ্গে শৈশব আজ শুধুই স্মৃতি।
advertisement
3/12
সোশ্যাল মিডিয়ায় বাবা মায়ের ছবি শেয়ার করে তাঁদের প্রতি বার বার শ্রদ্ধায় অবনত হয়েছেন রাহুল। ছেলে সহজের জীবনেও বজায় রেখেছেন নিজেদের দ্বৈত গ্রহণযোগ্যতা। খারাপ সময়েও ছেলেকে টের পেতে দেননি দ্বন্দ্ব।
advertisement
4/12
ছোট থেকেই অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শিশুশিল্পী হিসেবে নজর কেড়েছিলেন প্রথম থেকেই। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিণত করেছিলেন। অভিনেতার পরিচয়েই সীমাবদ্ধ থাকেননি। লেখালেখিতেও রাহুল ছিলেন সিদ্ধহস্ত। পাড়াতে, বন্ধুবান্ধবদের মধ্যেও রাহুল ছিলেন পুরনো আমেজেই।
advertisement
5/12
প্রথম আলাপ ধারাবাহিকের শ্যুটিঙে। তার পর প্রথম জুটি হিসেবেই ব্লকবাস্টার। প্রেমের তুফানে ভেসে গেলেন ব্যক্তিগত জীবনেও। বাড়ি থেকে পালিয়ে লিভ টুগেদার। বাড়ির অমতেই বিয়ে। জীবনের ওঠাপড়া গায়ে লেগেছিল হয়তো। কিন্তু সব তিক্ততা পেরিয়ে হাতে হাত রেখেছিলেন।
advertisement
6/12
জীবনের ঘাত প্রতিঘাত পেরিয়েও বিচ্ছেদ ভুলে কাছে এসেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। ছেলের নাম রেখেছিলেন সহজ। সন্তানকে ঘিরে দিব্যি এগিয়ে চলছিল জীবনের সহজপাঠ। থমকে গেল আচমকাই।
advertisement
7/12
ছেলের সঙ্গে মিশতেন বন্ধুর মতো। বদলে যাওয়া সময়ে চিনিয়ে দিতেন নিজের ছোটবেলাকে। গুপী গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে-র মতো সিনেম দেখাতেন যাতে ছোট্ট সহজ বুঁদ না হয়ে থাকে শুধুমাত্র হ্যারি পটারের পাতায়। সন্তান সহজকে আগলে রেখেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। দুজনেই ছিলেন সন্তানের বন্ধুসম। পারিবারিক বন্ধনের মূল্য তাঁদের কাছে অমূল্য।
advertisement
8/12
তাঁর রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক না কেন, সন্ধ্যায় মায়ের শঙ্খের শব্দ তাঁকে ছুঁয়ে যায়। জীবন এগিয়েছে মহীরুহের মতো। কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁর শিকড়ের কাছাকাছি। মায়ের ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন তিনি বারবার নতজানু হয়ে।
advertisement
9/12
তাঁদের ফের একসঙ্গে থাকার একটা বড় কারণ সহজ। কিন্তু প্রিয়াঙ্কার টানেও তিনি ফিরে এসেছেন। অকপটে জানিয়েছেন রাহুল অরুণোদয়। স্ত্রী তাঁকে অনুপ্রাণিত করেছেন বরাবর। কাজের মাঝে বেড়াতেও যেতেন স্বল্প অবসরেও। নদীর কাছাকাছি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন আত্মজর সঙ্গে।
advertisement
10/12
কোনওদিন গোপন করেননি নিজের রাজনৈতিক মতাদর্শ। ব্যস্ত সময়সূচির মাঝে তাঁকে দেখা গিয়েছে পছন্দের দলীয় প্রার্থীর সঙ্গে রাজনৈতিক প্রচারে নির্বাচনের আগে।
advertisement
11/12
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় অভিনেতা সত্ত্বাকে ছাপিয়ে রাহুল তখন শুধুই মুগ্ধ পাঠক। তাঁর সোশ্যাল মিডিয়ায় বার বার ফিরে এসেছে বাঙালি মনন। বইমেলায় প্রকাশিত হয়েছে রাহুলের লেখা বইও।
advertisement
12/12
সমুদ্রের মতোই প্রাণখোলা অকপট ছিলেন তিনি। কে জানত সমুদ্রই একদিন কেড়ে নেবে তাঁকে। সবকিছু ফেলে চলে যেতে হবে বড় তাড়াতাড়ি। মুহূর্তরা রয়ে গেল মুহূর্তদের কাছে ঋণী হয়ে।