প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! তাঁর অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়৷ সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল পুরো টিম। শ্যুটিংয়ের সময়েই সমুদ্র তলিয়ে যান রাহুল। একজন অনামী পরিচালক, দুজন অনামী নায়ক-নায়িকা, তবুও ব্লকব্লাস্টার। ঠিক কী ছিল ‘চিরদিনই তুমি যে আমার’-এ? প্রশ্নের একটাই উত্তর বাঙালির আবেগ ছিল। দুটো ছেলেমেয়ের প্রেম ছিল। আর ছিল সাবলীল অভিনয়। মেকানিক রাহুলের সঙ্গে মিলেমিশে গিয়েছিল প্রতিটি মফস্বলে থাকা ছেলের জীবন, যাঁদের ভালবাসার ইচ্ছে থাকলেও উপায় নেই।
advertisement
মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল জুবিন গর্গের। এবার ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি। জুবিন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। যেখানে তাঁর সঙ্গীত পরিবেশনা করার কথা ছিল। রাহুলও গিয়েছিলেন শুটিংয়ে। ফেরা হল না তাঁদের কারও। একজনের অভিনয়, আরেকজনের গান মিলে কাঁদিয়ে ছেড়েছিল আমাদের। তাঁদের মৃত্যও যেন নিয়তির সৃষ্টি করা যুগলবন্দি! আজও চোখে জল…
