TRENDING:

Rahul Arunodoy Banerjee Death Priyanka Sarkar Reaction: 'একটু ব্যক্তিগত সময় দিন', শোকে পাথর প্রিয়াঙ্কা, রাহুল চলে যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া! বললেন সন্তান-মা ও পরিবারের কথা

Last Updated:
সেই রাহুল আর নেই৷ শোকে পাথর প্রিয়াঙ্কা৷ তাঁদের সন্তান সহজকে সামলানোর দায়িত্ব তাঁর৷ সঙ্গে রয়েছে রাহুলের পরিবারও৷
advertisement
1/6
'একটু ব্যক্তিগত সময় দিন', শোকে পাথর প্রিয়াঙ্কা, রাহুল চলে যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া! বললেন সন্তান-মা ও পরিবারের কথা
তিনি ছিলেন প্রিয়াঙ্কার প্রথম প্রেম, তারপরই কম বয়সে বিয়ে করে রাহুলের সঙ্গে সংসার পাতেন অভিনেত্রী৷
advertisement
2/6
প্রথম আলাপ ধারাবাহিকের শ্যুটিঙে। তার পর প্রথম জুটি হিসেবেই ব্লকবাস্টার। প্রেমের তুফানে ভেসে গেলেন ব্যক্তিগত জীবনেও। বাড়ি থেকে পালিয়ে লিভ টুগেদার। বাড়ির অমতেই বিয়ে। জীবনের ওঠাপড়া গায়ে লেগেছিল হয়তো। কিন্তু সব তিক্ততা পেরিয়ে হাতে হাত রেখেছিলেন।
advertisement
3/6
সেই রাহুল আর নেই৷ শোকে পাথর প্রিয়াঙ্কা৷ তাঁদের সন্তান সহজকে সামলানোর দায়িত্ব তাঁর৷ সঙ্গে রয়েছে রাহুলের পরিবারও৷
advertisement
4/6
এবার সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিলেন প্রিয়াঙ্কা সরকার৷
advertisement
5/6
তিনি লিখলেন, বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি৷ আমাদের কিছুটা সময় দিতে অনুরোধ করছি সকলকে৷ সন্তান রয়েছে, মা এখনও রয়েছেন এবং গোটা পরিবারের স্বার্থে আমাদের ব্যক্তিগত সময় এবং স্বাধীনতা রাখতে সাহায্য করুন৷ তাঁর ভক্ত এবং সংবাদমাধ্যমের কাছেও একই অনুরোধ রাখলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার৷
advertisement
6/6
প্রসঙ্গত, জানা যায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের৷ সেখানে উপস্থিত ছিলেন সিরিয়ালের কলাকুশলীরা। ছিলেন অভিনেতা নীল, মধুমিতা চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সাহানা-সহ গোটা টিম। সূত্রের খবর, রবিবার সিরিয়ালের শ্যুটিং চলছিল সকাল থেকেই। রাহুলের শেডিউল ছিল পরের দিকে। তত ক্ষণে বাকি অভিনেতারা শট দিয়ে তালসারি ছেড়ে চলে গিয়েছিন। রাহুলের নৌকা-বিহারের একটা শট ছিল। নৌকায় চেপে মাঝ সমুদ্রে যান অভিনেতা। সঙ্গে ছিলেন টেকনিশিয়ানরা। জানা যায়, শট দেওয়ার সময়েই জলে পড়ে তলিয়ে যান রাহুল। ঘণ্টাখানেক খোঁজার পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরাই অভিনেতাকে মৃত ঘোষণা করেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rahul Arunodoy Banerjee Death Priyanka Sarkar Reaction: 'একটু ব্যক্তিগত সময় দিন', শোকে পাথর প্রিয়াঙ্কা, রাহুল চলে যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া! বললেন সন্তান-মা ও পরিবারের কথা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল