TRENDING:

Farzi: মাসকাবারি জিনিস অর্ডার করলেই সঙ্গে ২০০০ টাকার নোট? হাতে নিলেই চিন্তা বাড়বে

Last Updated:

প্রথমে ২ হাজার টাকার নোট দেখে হয়তো আপনি উৎসাহিত হয়ে উঠবেন৷ কিন্তু পরমুহূর্তেই আপনার চিন্তা বেড়ে যাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ধরুন আপনি মাসিক মাসকাবারি জিনিসের অনলাইন অর্ডার করলেন। সেই সমস্ত জিনিস ডেলিভারি হওয়ার পর মিলিয়ে দেখার জন্য আপনি বাক্স খুললেন৷ আর বাক্স খুলতেই চমকে উঠলেন! কারণ মুদিখানার জিনিসের সঙ্গেই রয়েছে একটি ২০০০ টাকার নোট৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

প্রথমে ২ হাজার টাকার নোট দেখে হয়তো আপনি উৎসাহিত হয়ে উঠবেন৷ কিন্তু পরমুহূর্তেই আপনার চিন্তা বেড়ে যাবে৷ কারণ হাতে নিয়েই বুঝতে পারবেন, এটি একটি জাল ২০০০ টাকার নোট৷

আরও পড়ুন: ডিম্পল কাপাডিয়া নন... এই অভিনেত্রীই ছিলেন সুপারস্টার Rajesh Khanna-র প্রথম প্রেম! ৭ বছর 'লিভ-ইন'-এর পর কেন ভেঙে যায় সম্পর্ক?

advertisement

আসলে একটি সদ্যমুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজের প্রচারের উদ্দেশ্যে বিপণনের এই কৌশল নিয়েছে একটি অনলাইন গ্রসারি ডেলিভারি সংস্থা৷ সুইগি ইনস্টামার্ট-এ এভাবে শাহিদ কপূর অভিনীত ওয়েবসিরিজ ফর্জি-র প্রচার চলছে৷

আরও পড়ুন: সন্তান প্রতিপালনে গাফিলতি নিয়ে সত্যিকারের গল্প বলছেন রানি-অনির্বাণ, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে-র টানটান ট্রেলার

এই ওয়েব সিরিজের গল্প জাল নোটকে কেন্দ্র করে৷ চিত্রনাট্য অনুযায়ীস শাহিদ কপূর একজন জাল নোটের কারবারি৷ আর তার উল্টো দিকে অভিনয় করেছেন বিজয় সেতুপতি৷ যিনি এই জাল নোটের কারবার বন্ধ করার চেষ্টা করছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

এই ওয়েব সিরিজের প্রচারেই এমন অভিনব প্রচার কৌশল নিয়েছে সুইগি ইনস্টামার্ট৷ যে ২০০০ টাকার নোটটি পাঠানো হয়েছে, সেটিতে শাহিদ কপূরের ছবিও দেওয়া রয়েছে৷ সংস্থার এক আধিকারিকও জানিয়েছেন, নতুন ওয়েবসিরিজ সম্পর্কে যাতে আরও বেশি সংখ্যক মানুষ জানতে পারেন, সেই কারণেই এই কৌশল নিয়েছেন তারা৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Farzi: মাসকাবারি জিনিস অর্ডার করলেই সঙ্গে ২০০০ টাকার নোট? হাতে নিলেই চিন্তা বাড়বে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল