TRENDING:

আগামিকাল মুক্তি পাচ্ছে সুশান্ত সিং রাজপুতের ‘দিল বেচারা’র ট্রেলার

Last Updated:

জনপ্রিয় উপন্যাস ও একই নামের হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’-এর হিন্দি রিমেকে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউড কিছুতেই মেনে নিতে পারছে না প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হঠাৎ মৃত্যু ৷ সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতার যে পরিণতি এরকম হবে তা মানাই যায় না ৷ ফিল্মের কেরিয়ারে মাত্র ১১ টা ছবি করেই চলে গেলেন সুশান্ত ৷ মুক্তি দেখা হল না তাঁর ১২ নম্বর ছবি ‘দিল বেচারা’-র ৷
advertisement

জনপ্রিয় উপন্যাস ও একই নামের হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’-এর হিন্দি রিমেকে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত ৷ সুশান্তের বিপরীতে রয়েছেন নতুন নায়িকা সঞ্জনা সাংভি ৷ পরিচালক মুকেশ ছাবড়া এই ছবিতে দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন ৷ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল মে মাসের ৮ তারিখ ৷ তবে লকডাউনের কারণে ছবির মুক্তি বড়পর্দায় না হয়ে ২৪ জুলাই হটস্টার-ডিজনিতেই মুক্তি পেতে চলেছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

তবে আগামিকাল অর্থাৎ ৬ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবির ট্রেলার ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
আগামিকাল মুক্তি পাচ্ছে সুশান্ত সিং রাজপুতের ‘দিল বেচারা’র ট্রেলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল