TRENDING:

ফাওয়াদ-মাহিরাকে ছবি থেকে সরানো হোক, চাইছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা!

Last Updated:

প্রথমে ভারত ছাড়ার হুমকি ৷ আর এবার ছবি থেকে সরানো ! সম্প্রতি এই ভাষাতেই গর্জে উঠল মহারাষ্ট্র নির্মাণ সেনা ৷ ‘অ্যায় দিল হ্যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রথমে ভারত ছাড়ার হুমকি ৷ আর এবার ছবি থেকে সরানো ! সম্প্রতি এই ভাষাতেই গর্জে উঠল মহারাষ্ট্র নির্মাণ সেনা ৷ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘রইস’ ছবির নির্মাতা ও প্রযোজকদের সরাসরি জানিয়ে দিল ছবি থেকে ফাওয়াদ খান ও মহিরা খানকে না সরালে ছবির মুক্তি আটকে দেওয়া হবে ৷
advertisement

সম্প্রতি এক সাংবাদিক বৈঠক করে মহারাষ্ট্র নির্মাণ সেনা সভাপতি অ্যামি খোপকার জানান, ‘যেদিন পাকিস্তান ভারতে আক্রমণ বন্ধ করবে, জঙ্গি হামলা বন্ধ করবে সেদিনই আমরা পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়াবো ৷ কারণ, উরি হামলা পর ভারতে থাকা পাকিস্তানি অভিনেতারা এই নিয়ে কোনও মন্তব্যই করেনি ৷’

এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, পাকিস্তানি অভিনেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার হুমকি দিয়েছিল ৷ এবং স্পষ্টই বলেছিলেন, ‘ভারত থেকে পাকিস্তানি অভিনেতারা না গেলে তাঁদের মেরে তাড়ানো হবে ৷’

advertisement

তবে এবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল ও শাহরুখের রইস ছবি থেকে ফাওয়াদ খান এবং মাহিরা খানকে সরাতে হবে ৷ নইলে এই ছবি মুক্তি পেতে দেওয়া হবে না ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

নবনির্মাণ সেনার জেনারেল সেক্রেটারি জানিয়েছেন, ‘ফাওয়াদ খান একা টার্গটে নয় ৷ আমারা প্রত্যেক পাকিস্তানি অভিনেতাদেরই বলেছি এটা ৷ আমরা কোনও পাকিস্তানি অভিনেতাদেরই মুম্বইতে কাজ করতে দেব না ৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফাওয়াদ-মাহিরাকে ছবি থেকে সরানো হোক, চাইছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা!