TRENDING:

‘আমিও সমুদ্রে পড়েছি ! আমি ঠিক আছি...রাহুল দা ঠিক আছে তো?’ আতঙ্কিত, শোকে বিহ্বল নায়িকা শ্বেতা

Last Updated:

Rahul Banerjee Death: অভিনেত্রী শ্বেতা বলেন, ‘‘আমরা তো এখনই একসঙ্গে শ্যুটিং করছিলাম। আধ ঘণ্টা আগেও একসঙ্গে আমরা শ্যুটিং করছিলাম। সমুদ্রে শ্যুটিং করছিলাম তো আমরা। আমিও জলে পড়েছি। আমি ঠিক আছি !’’ এরপরেই তাঁর আর্তনাদ, 'রাহুল দাকে গিয়ে দেখ না, রাহুল দা ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না। ঠিক করে তোল, আমি কথা বলব।'

advertisement
কলকাতা: মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত অভিনেতা-লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দা থেকে বড়পর্দা, সর্বত্রই সফল। রবিবার পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তে তালসারির সমুদ্রসৈকতে শুটিং ছিল রাহুলের। জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। তবে শ্যুটিং চলাকালীন, না কি শ্যুটিং শেষে একা তিনি সমুদ্রে নেমেছিলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।
রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র
রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র
advertisement

মাত্র কয়েক সপ্তাহেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল ‘উজান’ আর ‘কুইনের’ দুষ্টুমিষ্টি রসায়ন। রেটিংও বেড়েছিল ‘ভোলে বাবা পার করেগা’-র। গল্পে নতুন ট্যুইস্ট আনতে চিত্রনাট্যে আসে উজান-কুইনের হানিমুনের ট্র্য়াক। যার শ্যুটিংয়ে তালসারিতে পৌঁছেছিলেন রাহুল-শ্বেতারা।

আরও পড়ুন-বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস

রবিবার শ্য়ুটিং সেরে কলকাতায় ফিরে আসবার কথা ছিল। কিন্তু আচমকাই ঘটে গেল বিপত্তি। জলে তলিয়ে গেলেন রাহুল বন্দ্যোপাধ্যায় ৷ মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই সব শেষ !

advertisement

শ্যুটিং চলাকালীন নাকি শ্যুটিং শেষে হয়েছে দুর্ঘটনা? সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাহুলের একাধিক সহকর্মী দাবি করেছেন, প্যাক আপ হয়ে গিয়েছিল। অনেকে নাকি কলকাতার উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন। পথেই দুঃসংবাদ মেলে।

‘রাহুল দা’ আর নেই, এ কথা মানতেই পারছেন না অভিনেত্রী শ্বেতা মিশ্র। আধ ঘণ্টা আগেও একসঙ্গে শ্যুটিং করেছেন তাঁরা। তারপরই এই ঘটনা! দিঘার হাসপাতালের যে ভিডিও সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীকে ধরে রাখাই যাচ্ছে না। বারবার প্রশ্ন করছেন, ‘রাহুল দা কোথায়?’

advertisement

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ৩০ মার্চ – ৫ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

তালসারির সমুদ্রে রবিবার বিকেলে তলিয়ে যাওয়ার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর উদ্ধার করা হয় অভিনেতা রাহুলকে। দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৪৩ বছরের অভিনেতাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শোকে বিহ্বল অভিনেত্রী শ্বেতাকে ধরে রাখাই যাচ্ছিল না ৷ কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ‘‘আমরা তো এখনই একসঙ্গে শ্যুটিং করছিলাম। আধ ঘণ্টা আগেও একসঙ্গে আমরা শ্যুটিং করছিলাম। সমুদ্রে শ্যুটিং করছিলাম তো আমরা। আমিও পড়েছি। আমি ঠিক আছি !’’ এরপরেই তাঁর আর্তনাদ, ‘রাহুল দাকে গিয়ে দেখ না, রাহুল দা ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না। ঠিক করে তোল, আমি কথা বলব।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একসময় প্রফেসর ছিলেন..তারপর রাজনীতি! ‘এটাই আমার জীবনের শেষ লড়াই,’ প্রচার করতে নেমে হঠাৎ কেন এমন বললেন তৃণমূল প্রার্থী?
আরও দেখুন

‘ভোলে বাবা পার করেগা’ ছবির শুটিং-এ তালসারি গিয়েছিলেন রাহুলরা। অভিনেত্রী শ্বেতা মিশ্রও ছিলেন ওই সিরিয়ালে। ইউনিটের প্রত‍্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বোট থেকে পড়ে যাননি অভিনেতা। শুটিং-এর প‍্যাকআপ হয়ে যায়। তারপর নায়িকা শ্বেতা মিশ্র আর রাহুল জলের দিকে গিয়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাহুল। তখন শ্বেতা টেকনিশিয়ানদের ডাকেন বলে সূত্রের খবর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমিও সমুদ্রে পড়েছি ! আমি ঠিক আছি...রাহুল দা ঠিক আছে তো?’ আতঙ্কিত, শোকে বিহ্বল নায়িকা শ্বেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল