TRENDING:

‘ওঁর থেকে আমি অনেক কিছু শিখেছি, অভিনেতা তো ভালই... মানুষ হিসেবেও দুর্দান্ত ছিলেন’, রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী

Last Updated:

অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি লেখেন, ‘‘‘গোড়ায় গণ্ডগোল’ ছবিতে আমার নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হয় যে ওঁর মতো একজন সহ-অভিনেতাকে পেয়েছিলাম। উনি যেভাবে আমাকে সাপোর্ট করেছিলেন, গাইড করেছিলেন, আর একদম শুরু থেকেই আমাকে কমফর্টেবল ফিল করিয়েছিলেন, সেটা দেখেই বোঝা যায় উনি কতটা সুন্দর মনের মানুষ আর দারুণ অভিনেতা তো ছিলেনই। ওঁর থেকে আমি অনেক কিছু শিখেছি।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবাসরীয় ছুটির দিন স্টুডিও পাড়ায় হৃদয়বিদারক খবর। শ্যুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনেদুনিয়া। টলিপাড়ায় অঘটন। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শ্যুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। তালসারিতে জলে নামেন তিনি। সেখানেই মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়ের ৷
রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী
রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী
advertisement

আরও পড়ুন– ‘আমিও মরেছি…আমি ঠিক আছি…রাহুল দা ঠিক আছে তো?’ আতঙ্কিত, শোকে বিহ্বল নায়িকা শ্বেতা

সত্রের খবর, অভিনেতা জলে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর। সন্ধে ছ’টা নাগাদ দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। পুলিশ সূত্রে খবর, দিঘায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা ইন্ডাস্ট্রি ৷

advertisement

আরও পড়ুন– বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস

সেরা ভিডিও

আরও দেখুন
একসময় প্রফেসর ছিলেন..তারপর রাজনীতি! ‘এটাই আমার জীবনের শেষ লড়াই,’ প্রচার করতে নেমে হঠাৎ কেন এমন বললেন তৃণমূল প্রার্থী?
আরও দেখুন

অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি লেখেন, ‘‘‘গোড়ায় গণ্ডগোল’ ছবিতে আমার নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হয় যে ওঁর মতো একজন সহ-অভিনেতাকে পেয়েছিলাম। উনি যেভাবে আমাকে সাপোর্ট করেছিলেন, গাইড করেছিলেন, আর একদম শুরু থেকেই আমাকে কমফর্টেবল ফিল করিয়েছিলেন, সেটা দেখেই বোঝা যায় উনি কতটা সুন্দর মনের মানুষ আর দারুণ অভিনেতা তো ছিলেনই। ওঁর থেকে আমি অনেক কিছু শিখেছি। উনি সবসময় ভদ্র, আন্তরিক আর ভীষণ ফ্রেন্ডলি ছিলেন। ওঁর সঙ্গে কাজ করা মানেই ছিল আনন্দ—সেটা সেটে হোক বা আমাদের আড্ডার সময়, কখনও একঘেয়েমি লাগেনি। আমি রাহুলের কৌতূহলী মন, অসাধারণ জ্ঞান আর খাবারের প্রতি ভালবাসা সবসময় মনে রাখব।আমি জানি না কী হচ্ছে… প্রতিদিন যেন আরও চাপ লাগছে। এই খবরটা এতটাই শকিং ছিল। এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এটা সত্যিই অনেক বড় ক্ষতি।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ওঁর থেকে আমি অনেক কিছু শিখেছি, অভিনেতা তো ভালই... মানুষ হিসেবেও দুর্দান্ত ছিলেন’, রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল