হাসপাতালে পরীর পাশেই আছেন তাঁর স্বামী অভিনেতা শরীফুল রাজ। উচ্ছ্বসিত কণ্ঠে রাজ বলেন, ‘আমি এখন হাসপাতালে। পরী ও বাচ্চাকে এখন অপারেশন থিয়েটার থেকে সরিয়ে পাশেই একটি বিশেষ কেবিনে রাখা হয়েছে। আমি বাইরে বসে আছি। ডাক্তার বলেছেন, সন্তান ও মা দুজনই সুস্থ আছেন। আমাদের সন্তান সুস্থভাবে পৃথিবীতে এসেছে, এটাই বড় ব্যাপার। আমার ভাললাগা শব্দে ব্যখ্যা করতে পারব না...''
advertisement
আরও পড়ুন: কাশ্মীরের মতো মুম্বইও যেন ভূস্বর্গ, মাছের ঝোল ভালবাসেন অক্ষয়ের 'বোন' সাদিয়া!
রাজের জীবনে এখন শুধুওই সুখবর! সন্তানের আগমন, পরপর মুক্তি পাওয়া দুটি ্যবিই সুপাডুপার হিট। রাজ বলেন, ‘ আমার দুটি সিনেমা মুক্তি পেয়ছে। পরীমণিকে সময় দেওয়ার পাশাপাশি সিনেমার প্রচার করেছি। কিন্তু আমার সারাক্ষণ মন পড়ে থাকত পরীমনির দিকে। কখন কী হয়। কারণ, চিকিৎসক সন্তান জন্মের সময় দিয়েছিলেন ২৮ আগস্ট। আমরা জানতাম, তারিখ ঠিক না–ও থাকতে পারে। সময়ের আগে বা পরেও ডেলিভারি হতে পারে। তেমনই হল। নির্ধারিত সময়ের আগেই আমাদের সন্তান জন্ম নিল। সন্তান ও মায়ের জন্য আপনারা প্রার্থনা করবেন।’
আরও পড়ুন: ধার করে পোশাক পরেন সোনম? সিক্রেট ফাঁস হতেই চোখ কপালে করণ জোহরের
‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে রাজের সঙ্গে প্রথম দেখা হয় পরীমণির। সেই দেখার মাত্র সাত দিনের মাথায় গোপনে বিয়ে করেন তাঁরা। তারিখটা ছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। শরীফুল রাজ ও পরীমণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। চলতি বছরের ১০ জানুয়ারি জানা যায়, পরীমণি মা হতে চলেছেন।
