TRENDING:

ফের বাঙালি পরিচালকের সঙ্গে পঙ্কজের জুটি, কলকাতায় শ্যুট করবেন সঞ্জনা-পার্বতীও

Last Updated:

কেবল কলকাতা নয়, মুম্বইতেও শ্যুটিং হবে এই ছবির। সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেত্রী সঞ্জনা এবং মালয়ালী অভিনেত্রী পার্বতী ছাড়াও আরও এক বাঙালি অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের বাংলায় পঙ্কজ ত্রিপাঠী। দিনগোনা শুরু ভক্তদের। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু করে দেবেন নতুন ছবির শ্যুটিং। তার পরেই দুই অভিনেত্রীর সঙ্গে কলকাতা চলে আসবেন অভিনেতা। ক্যামেরার পিছনে আবারও বাঙালি পরিচালক। অনিরুদ্ধ রায়চৌধুরীর আগামী ছবি 'করক সিং'-এ পঙ্কজ জুটি বাঁধছেন সঞ্জনা সাংঘি এবং পার্বতী তিরুভথি।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

কেবল কলকাতা নয়, মুম্বইতেও শ্যুটিং হবে এই ছবির। সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেত্রী সঞ্জনা এবং মালয়ালী অভিনেত্রী পার্বতী ছাড়াও আরও এক বাঙালি অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে। যদিও সেই বিষয়ে কোনও নিশ্চিত খবর নেই। সম্ভবত এই ছবিতে দেখা যেতে পারে, বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকেও।

আরও পড়ুন: কাশ্মীর ফাইলসকে 'উদ্দেশ্যমূলক ছবি' তকমা ইফিতে, ইজরায়েলি পরিচালককে তোপ বিবেকের

advertisement

আরও পড়ুন: অরিজিতের গলায় অন্য 'পাসুরি', উন্মাদনা মুম্বইয়ের লাইভ কনসার্ট জুড়ে! দেখুন ভিডিও

সদ্য ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'পিঙ্ক' খ্যাত পরিচালকের 'লস্ট' ছবিটির স্ক্রিনিং হয়। যা 'জি ফাইভ' ওটিটি মঞ্চে মুক্তি পাবে খুব তাড়াতাড়ি।

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের খনি, পর্যটকদের জন্য মাস্ট-ভিজিট! পুরুলিয়ার বিবর্তনের সাক্ষী জেলা সংগ্রহশালা
আরও দেখুন

'করক সিং' মূলত আর্থিক তছরুপ নিয়ে তৈরি থ্রিলারধর্মী ঘরানার ছবি। ডিসেম্বরের শুরুতেই মুম্বইতে এই ছবির শ্যুটিং শুরু। তার পরে প্রায় এক মাস ধরে কলকাতা শহরে ছবিটির কাজ হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের বাঙালি পরিচালকের সঙ্গে পঙ্কজের জুটি, কলকাতায় শ্যুট করবেন সঞ্জনা-পার্বতীও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল