TRENDING:

Mimi Chakraborty-Tanay Shastri: মানহানি অভিযোগে আইনি চাপে মিমি চক্রবর্তী, বনগাঁ আদালতে তনয় শাস্ত্রীর হয়ে তরুণজ্যোতি তিওয়ারি মামলা

Last Updated:

Mimi Chakraborty-Tanay Shastri: মানহানি-সহ ক্ষতিপূরণ দাবি ও অনুষ্ঠানের পারিশ্রমিক ফেরত চেয়ে আগেই অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছিলেন তনয় শাস্ত্রী। এবার তাঁর আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির উপস্থিতিতে বনগাঁ আদালতে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: মানহানি-সহ ক্ষতিপূরণের দাবি ও অনুষ্ঠানের টাকা ফেরত চেয়ে আগেই অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আইনি নোটিশ ও বনগাঁ থানায় অভিযোগ করেছিল তনয় শাস্ত্রী। এবার তনয় শাস্ত্রীর আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি উপস্থিতিতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ আদালতে মামলা করা হল।
মিমি চক্রবর্তী
মিমি চক্রবর্তী
advertisement

আরও পড়ুনঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ফ্লাইট বাতিল, সন্দীপ্তা সেন আটকে প্যারিসে! আবুধাবি রুট বন্ধে দেশে ফেরা অনিশ্চিত

তনয়ের আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি জানিয়েছেন মিমি চক্রবর্তী মামলা করেছিল এবং যে ধরনের মন্তব্য করা হয়েছিল তাতে তাঁর মক্কেলের সম্মানহানি হয়েছে ক্ষমা চাইবার জন্য নোটিশ পাঠানো হয়েছিল মিমি চক্রবর্তীকে কিন্তু তিনি ক্ষমা চাননি । ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং অন্যদিকে চুক্তি অনুযায়ী অনুষ্ঠান না করায় মিমি চক্রবর্তীকে দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরতের দাবি করেছেন। এদিন মিমির বিরুদ্ধে বনগাঁ আদালতে দুটি মামলা করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হোলির আগে বর্ধমানের স্কুল পড়ুয়ারা তৈরি করছে ঘরোয়া আবির, সহজ পদ্ধতি জানলে চমকে যাবেন
আরও দেখুন

তনয় শাস্ত্রী বলেন, মিমি চক্রবর্তী অনুষ্ঠানের জন্য ২ লক্ষ্য ৬৫ হাজার টাকা নিয়ে সঠিক সময়ে আসেননি এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন। বনগাঁ আদালতে আজ মামলা করা হয়েছে । আইনের উপরে আমার পূর্ণ আস্থা আছে। কোর্ট সঠিক বিচার করবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty-Tanay Shastri: মানহানি অভিযোগে আইনি চাপে মিমি চক্রবর্তী, বনগাঁ আদালতে তনয় শাস্ত্রীর হয়ে তরুণজ্যোতি তিওয়ারি মামলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল