advertisement

Actress Sandipta Sen: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ফ্লাইট বাতিল, সন্দীপ্তা সেন আটকে প্যারিসে! আবুধাবি রুট বন্ধে দেশে ফেরা অনিশ্চিত

Last Updated:

Actress Sandipta Sen: আবুধাবির ফ্লাইট বাতিল তাই প্যারিসে আটকে অভিনেতা সন্দীপ্তা সেন। আবুধাবি হয়ে ফ্লাইট ছিল কিন্তু সমস্ত বিমান বাতিল। তাই, কোনভাবেই দেশে ফিরতে পারছেন না সান্দীপ্তা। 

অভিনেতা সন্দীপ্তা সেন  ও স্বামীর সৌম‍্য মুখোপাধ‍্যায়
অভিনেতা সন্দীপ্তা সেন ও স্বামীর সৌম‍্য মুখোপাধ‍্যায়
কলকাতাঃ ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আমেরিকা-ইজরায়েল। পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে ইরানের প্রত্যাঘাত। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধঘোষণা পাকিস্তানের। কাঁপছে পশ্চিম এশিয়া! আতঙ্ক- উত্তেজনা ছড়িয়ে পড়তেই বন্ধ বিমান চলাচল। আবুধাবির ফ্লাইট বাতিল তাই প্যারিসে আটকে অভিনেতা সন্দীপ্তা সেন। আবুধাবি হয়ে ফ্লাইট ছিল কিন্তু সমস্ত বিমান বাতিল। তাই, কোনভাবেই দেশে ফিরতে পারছেন না সান্দীপ্তা।
আরও পড়ুনঃ রাজ্যে আইনশৃঙ্খলা জোরদারে ৪৮০ কোম্পানি CAPF মোতায়েন! কোন জেলায় কত বাহিনী যাচ্ছে?
স্বামীর সৌম‍্য মুখোপাধ‍্যায়েরে সঙ্গে নরওয়ে এবং ফিনল্যান্ড ঘুরতে গিয়েছিলেন অভিনেতা সন্দীপ্তা সেন। এরপর প্যারিস থেকে আবুধাবি হয়ে দেশে ফেরার কথা ছিল। কিন্তু পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে আবুধাবির সমস্ত বিমান বাতিল হয়েছে। অন্য রুট দিয়েও কোনও বিমানের টিকিট পাচ্ছেন না।
advertisement
অভিনেত্রীর কথায় কবে দেশে ফিরতে পারবেন বুঝতে পারছেন না। প্যারিসে আতঙ্কে প্রহর গুনছেন সন্দীপ্তা। আবুধাবির বিমান কবে চালু হবে সেটাও সঠিকভাবে জানতে পারছেন না। তাই এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না। এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে পাঁচ তারিখের আগে বিমান চলাচলের কোনও সম্ভাবনা নেই।
advertisement
অন‍্যদিকে, ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে ঘুরতে গিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় কিন্তু আচমকাই ছন্দপতন। বর্তমান,   পরিস্থিতিতে দুবাইয়ে বেড়াতে গিয়ে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন টলিউড অভেনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্ত্রী ও ছেলে সম্পর্কে আস্বস্ত করেন রাজ চক্রবর্তী। তিনি জানান, শুভশ্রী আর ইউভান দু’জনেই দুবাইয়ে নিরাপদে আছেন। তাঁরা হোটেলেই আছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actress Sandipta Sen: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ফ্লাইট বাতিল, সন্দীপ্তা সেন আটকে প্যারিসে! আবুধাবি রুট বন্ধে দেশে ফেরা অনিশ্চিত
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement