Shiney Ahuja: পরিচারিকার আনা ধর্ষণের অভিযোগে শেষ হয়েছিল কেরিয়ার, এখন কেমন আছেন শাইনি আহুজা? কোথায় থাকেন? কী করেন? ছবি দেখলে চমকে উঠবেন...
- Published by:Rukmini Mazumder
Last Updated:
তাঁর উত্থান ছিল ধূমকেতুর মতো! খুব অল্প সময়েই সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন সাইনি আহুজা! একের পর এক হিট ছবি! আসমুদ্র হিমাচলের পছন্দের তালিকায় ছিলএন তিনি! কিন্তু আচমকাই ছন্দপতন! এখন কী করেন শাইনি?
advertisement
1/5

তিনি বলিউডে এসেই ঝড় তুলেছিলেন! ‘গ্যাংস্টার’ ছবিতে তাঁর তুখড় অভিনয় সারা ফেলেছিল আসমুদ্র-হিমাচলে! ইমরান হাসমিকে রীতিমতো টক্কর দিয়েছিলেন! যদিও তাঁর প্রথম ছবি 'হাজার খোয়াইশে অ্যায়সি'! সেই ছবির জন্য সেরা নবাগত হিসাবে ফিল্ম ফেয়ার খেতাবও পেয়েছিলেন! কিন্তু বলিউডে তাঁর সফর বেশিদিনের ছিল না! ধর্ষণের অভিযোগ ওঠায় কেরিয়ার মাঝপথেই ছাড়তে হয়েছিল বলিউডের একসময়ের হার্টথ্রব শাইনি আহুজাকে! এখন কেমন আছেন তিনি?
advertisement
2/5
খুব অল্প সময়ের মধ্যেই সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন শাইনি আহুজা। তিনি হ্যান্ডসাম,অভিনয়ে দক্ষ! পাইপলাইনে জুড়তে লাগল একের পর এক বড় ব্যানারের ছবির অফার! 'গ্যাংস্টার'-এর পর ফের কঙ্গনার সঙ্গে জুটি বাঁধলেন ' উয়ো লমহে'তে! সেই ছবিটাও প্রশংসা কুড়োল। শাইনির 'লাইফ ইন আ মেট্রো' আজও ভোলেনি দর্শক! কিন্তু সাফল্যের সফরে মাঝপথেই ছন্দপতন! আচমকাই সব শেষ হয়ে গেল! শাইনি আহুজার জীবনে নেমে এল অভিশপ্ত কালো ছায়া!
advertisement
3/5
তখন ২০০৯ সাল। সাইনি আহুজার বাড়ির পরিচারিকা শাইনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ২০ বছর বয়সি ওই তরুণীর অভিযোগ ছিল, শাইনির স্ত্রী যে সময় তাঁর বাবা-মায়ের কাছে গিয়েছিলেন, সে সময় অভিনেতা তাঁকে ধর্ষণ করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন শাইনি।
advertisement
4/5
২০১১ সালে ধর্ষণ-মামলায় দোষী সাব্যস্ত হন শাইনি। সাত বছরের হাজতবাস হয় তাঁর। গ্রেফতারির মাস কয়েকের মধ্যেই শর্তসাপেক্ষ জামিনে ছাড়া পান। প্রায় ১১ বছরের বেশি সময় জামিনের শর্ত মেনে চলায় তাঁকে ১০ বছরের জন্য পাসপোর্ট রিনিউ করতে অনুমতি দেয় বম্বে আদালত। বর্তমানে এখন কোথায় আছেন সাইনি আহুজা? কী করেন এক সময়ের সুপারহিট তারকা? এখনকার ছবি দেখলে সত্যিই চেনা দায়!
advertisement
5/5
জানা গিয়েছে, বর্তমানে ফিলিপিন্সের বাসিন্দা শাইনি আহুজা। বলিউড ছাড়ার পর থেকে সেখানেই থাকছেন তিনি। সেখানে নাকি নিজের কাপড়ের ব্যবসা রয়েছে শাইনি আহুজার।