TRENDING:

কার্তিককে গোপনে বিয়ে করে ফেললেন কৃতি শ্যানন !

Last Updated:

একী কাণ্ড ! এতদিন তো শোনা যাচ্ছিল, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাকি প্রেম করছেন কীর্তি শ্যানন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একী কাণ্ড ! এতদিন তো শোনা যাচ্ছিল, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাকি প্রেম করছেন কৃতি  শ্যানন ৷ আর এখন চুক করে বিয়ে করে ফেললেন কার্তিক আরিয়ানকে ! আর অন্যদিকে দেখুন, শোনা যাচ্ছিল সইফের মেয়ে সারা আলি খানের সঙ্গে নাকি প্রেম প্রেম ভাব হয়েছে কার্তিকের ৷ এখন সারাকে ফেলে সোজা কীর্তি শ্যানন !
advertisement

গপ্পোটা আর কিছুই নয়, বলিউডে মোটামুটি যা ঘটে, তার বেশিরভাগটাই ওই সিনেমার কারণে ৷ আর এই গল্পটাও সেই ফিল্মি ! ‘সোনু কি টিটু কি সুইটি’ ছবি মুক্তির পর বলিউডে আর কে দেখে কার্তিককে ৷ বড় বড় ব্যানারের সঙ্গে দুমদাম ছবি সই করে ফেলছেন কার্তিক ৷ আর তাই একটু হলেও মাটিতে পা পড়ছেন না কার্তিকের ৷ অন্যদিকে, ঝুলিতে বেশি ছবি না থাকলেও কীর্তি শ্যানন কিন্তু বেশ জনপ্রিয়, অন্তত তাঁর নিয়মিত ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে জনপ্রিয়তাতেই রয়েছেন কৃতি  ৷

advertisement

আরও পড়ুন 

এনগেজড প্রিয়াঙ্কা ! নিকের দেওয়া হিরের আংটি কেন লুকিয়ে রাখছেন পিগি?

এরই মাঝে নতুন ছবি ‘লুকা-ছুপি’-তে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে ফেললেন কৃতি  ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, ছবির লুক টেষ্ট ৷ আর সেই লুক টেষ্টেই উঠে এল কীর্তি ও কার্তিকের বিয়ের ছবি ৷ বিয়ের সাজে একেবারে চমক লাগালেন কার্তিক ও কীর্তি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

জানা গিয়েছে, এই ছবিতে কার্তিককে দেখা যাবে এক সাংবাদিকের চরিত্রে ৷ ছবিটি আদ্যপান্ত লাভস্টোরি ৷ ছবির শ্যুটিং হবে মথুরা, আগ্রা ও গোয়ালিয়রে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কার্তিককে গোপনে বিয়ে করে ফেললেন কৃতি শ্যানন !